ঢাকা, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩
সূচকের উন্নতি, কিন্তু বিনিয়োগে সংযম
নিজস্ব প্রতিবেদক: আজ (২৬ জানুয়ারি, ২০২৬) সূচকের উত্থানের মধ্য দিয়ে দেশের শেয়ারবাজারে লেনদেন শেষ হয়েছে। তবে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক বাড়লেও টাকার অঙ্কে লেনদেন কমেছে। একই সঙ্গে লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ারের দর হ্রাস পাওয়ায় বাজারে একটি মিশ্র পরিস্থিতি লক্ষ্য করা গেছে।
বাজার সংশ্লিষ্টদের মতে, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিনিয়োগকারীরা এখন লেনদেনে সতর্ক অবস্থান নিয়েছেন। এই সতর্কতাই বাজারে এমন মিশ্র চিত্রের জন্ম দিয়েছে। তবে বর্তমান পরিস্থিতি নিয়ে আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই বলেও তারা মনে করছেন।
তাদের ভাষ্য, দীর্ঘদিন পর দেশে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের প্রত্যাশা তৈরি হয়েছে। অন্যান্য শ্রেণির মানুষের মতো বিনিয়োগকারীরাও নির্বাচনের দিকেই তাকিয়ে রয়েছেন। তারা আশা করছেন, নির্বাচন শেষ হলে শেয়ারবাজারে আবারও লেনদেনের গতি বাড়বে এবং বাজারে আগের মতো প্রাণচাঞ্চল্য ফিরে আসবে।
বাজার পর্যালোচনায় দেখা যায়, সোমবার সপ্তাহের দ্বিতীয় কর্মদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ৮.৪২ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ৮০.৫৭ পয়েন্টে। এদিন অন্য দুই সূচকের মধ্যে ডিএসইএস ৪.৩৪ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ২২.০০ পয়েন্টে। আর ডিএসই-৩০ সূচক ২.৫৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৯৫০.৩৮ পয়েন্টে।
আজ ডিএসইতে মোট ৩৯০টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নেয়। এর মধ্যে ১১৮টির দর বেড়েছে, ১৮৯টির দর কমেছে এবং ৮৫টির দর অপরিবর্তিত রয়েছে।
ডিএসইতে এদিন প্রায় ৪৮২ কোটি ৫৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আগের দিন লেনদেন হয়েছিল প্রায় ৫২৬ কোটি ৫০ লাখ টাকার। আগের দিনের তুলনায় লেনদেন কমেছে প্রায় ৩৩ কোটি ৯৬ লাখ টাকা।
এদিকে, অপর শেয়ারবাজার চট্টগ্রাম এক্সচেঞ্জে (সিএসই) আজ ৪ কোটি ৭৪ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগেরদিন সিএসইতে ৯ কোটি ৭৭ লাখ শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছিল।
আজ সিএসইতে লেনদেন হওয়া ১৬৬টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ৬১টির, কমেছে ৭৪টির এবং পরিবর্তন হয়নি ৩১টির।
এদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৪৩.০৮ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৪ হাজার ২৯০.৩৪ পয়েন্টে। আগেরদিন সূচক সিএএসপিআই ১৬.১৮ পয়েন্ট কমেছিল।
আরিফ/
এসএ খান/
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বিআইডব্লিউটিসির নতুন চেয়ারম্যান এ টি এম আবদুল বারী ড্যানী
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রো-ভিসি হলেন অধ্যাপক ড. সালমা বেগম
- ইউজিসির তিন সদস্যকে অব্যাহতি দিল শিক্ষা মন্ত্রণালয়
- শেয়ারবাজারে আস্থা ফেরাতে ১১ দফা দাবি বিনিয়োগকারীদের
- অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের ৫০ হাজার টাকা অনুদান, আবেদন যেভাবে
- বাজারের ৩৪ টুথপেস্টের ২৬টিতে মিলল মাইক্রোপ্লাস্টিক
- বিআইডব্লিউটিসি'র চেয়ারম্যান হিসেবে যোগদান করলেন এ টি এম আবদুল বারী ড্যানী
- ঢাবির লেদার ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে ২৪ শিক্ষার্থী পেলেন ডিরেক্টরস অ্যাওয়ার্ড
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ জুলাই)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ জুলাই)
- সিন্ডিকেট সভা ঘেরাও করলেন ডাকসু নেতারা
- ঢাবির সামাজিক বিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক মাহবুবুর রহমান
- শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানালেন নবনিযুক্ত ১২ কর্মকর্তা
- গাজী নজরুলকে বিয়েতে অনড় ছিল মেয়েটি
- আজকের খেলার সময়সূচি (২৫ জুলাই)