ঢাকা, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩
জেড থেকে বি ক্যাটাগরিতে পেনিনসুলা
নিজস্ব প্রতিবেদক: দীর্ঘদিনের স্থবিরতা কাটিয়ে শেয়ারবাজারে নতুন করে আশার আলো দেখল পর্যটন ও হোটেল খাতের তালিকাভুক্ত প্রতিষ্ঠান দ্য পেনিনসুলা চিটাগং লিমিটেড। অবশেষে ‘জেড’ ক্যাটাগরির তালিকা থেকে বেরিয়ে এসে কোম্পানিটি ‘বি’ ক্যাটাগরিতে উত্তরণ ঘটিয়েছে।
রোববার (২৫ জানুয়ারি) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। ডিএসই জানায়, পেনিনসুলা চিটাগংয়ের নতুন ক্যাটাগরি আগামীকাল সোমবার (২৬ জানুয়ারি) থেকে কার্যকর হবে।
স্টক এক্সচেঞ্জের বিজ্ঞপ্তি অনুযায়ী, ৩০ জুন ২০২৫ সমাপ্ত অর্থবছরের জন্য ঘোষিত ডিভিডেন্ড যথাযথভাবে শেয়ারহোল্ডারদের মধ্যে বিতরণ সম্পন্ন করার প্রমাণ দাখিল করায় কোম্পানিটির ক্যাটাগরি উন্নীত করার সিদ্ধান্ত নেওয়া হয়।
সমাপ্ত অর্থবছরে পেনিনসুলা চিটাগং তাদের বিনিয়োগকারীদের জন্য ০.৫০ শতাংশ নগদ লভ্যাংশ প্রদান করেছে। শেয়ারবাজারের বিদ্যমান বিধান অনুযায়ী, নিয়মিত ডিভিডেন্ড প্রদান ও অন্যান্য আর্থিক ও প্রশাসনিক শর্ত পূরণ করলে কোনো কোম্পানিকে নিম্ন ক্যাটাগরি থেকে উন্নীত করা হয়। এ ক্ষেত্রে কোম্পানিটি ছোট পরিসরের হলেও ডিভিডেন্ড বিতরণে সক্ষম হওয়ায় বিনিয়োগকারীদের মধ্যে ইতিবাচক বার্তা দিয়েছে।
ক্যাটাগরি পরিবর্তনের ফলে পেনিনসুলা চিটাগংয়ের শেয়ার লেনদেনে আগামীকাল থেকে বাড়তি সুবিধা মিলবে। বিশেষ করে ‘জেড’ ক্যাটাগরিতে থাকাকালীন লেনদেন নিষ্পত্তির সময়সীমা ও মার্জিন ঋণের ওপর যেসব কঠোর বিধিনিষেধ ছিল, ‘বি’ ক্যাটাগরিতে উন্নীত হওয়ায় সেগুলো অনেকটাই শিথিল হবে। ফলে শেয়ারটির তারল্য ও বিনিয়োগ আগ্রহ বাড়বে বলে আশা করা হচ্ছে।
এমজে/
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- ঢাবিতে ৮ম কুইজ ফেস্ট ও ফ্রেশার্স রিসেপশন অনুষ্ঠিত
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী
- আবারও লংমার্চের ঘোষণা ১১ দলীয় ঐক্যের
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি