ঢাকা, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩
কর্ণফুলী ইন্স্যুরেন্সের বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক: সাফল্য, অর্জন এবং ভবিষ্যৎ করণীয় নির্ধারণের লক্ষ্য নিয়ে কর্ণফুলী ইন্স্যুরেন্স পিএলসি তাদের “বার্ষিক সম্মেলন–২০২৬” আয়োজন করেছে। সম্প্রতি মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সম্মেলন কক্ষে এই সম্মেলন অনুষ্ঠিত হয়।
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কর্ণফুলী ইন্স্যুরেন্স পিএলসি-এর চেয়ারম্যান নিজাম উদ্দিন আহমেদ। বিশেষ অতিথি হিসেবে অংশ নেন কোম্পানির ভাইস চেয়ারম্যান নাসির উদ্দিন আহমেদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানটির মুখ্য নির্বাহী কর্মকর্তা এ.এন.এম. ফজলুল করিম মুন্সী।
এছাড়াও সম্মেলনে কোম্পানির পরিচালনা পর্ষদের সদস্যবৃন্দসহ বিভিন্ন স্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে চেয়ারম্যান নিজাম উদ্দিন আহমেদ বলেন, সম্মিলিত প্রচেষ্টা ও দক্ষ ব্যবস্থাপনার ফলে কর্ণফুলী ইন্স্যুরেন্স ক্রেডিট রেটিং ‘এএএ’ অর্জন করতে সক্ষম হয়েছে। পাশাপাশি ২০২৪ সালের তুলনায় ২০২৫ সালে কোম্পানির প্রিমিয়াম আয় ১৬ শতাংশ বৃদ্ধি পাওয়ায় তিনি ব্যবস্থাপনা কর্তৃপক্ষ এবং সব স্তরের কর্মকর্তা-কর্মচারীদের আন্তরিক ধন্যবাদ জানান।
তিনি আরও জানান, ২০২৫ সালে সরকারি ট্রেজারি বন্ড ও স্থায়ী আমানতে বিনিয়োগ বৃদ্ধিতে কোম্পানির আর্থিক অবস্থান আরও সুদৃঢ় হয়েছে, যা অত্যন্ত সন্তোষজনক। এ সময় বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) সাম্প্রতিক নির্দেশনাগুলো যথাযথভাবে অনুসরণ করার ওপর তিনি বিশেষ গুরুত্বারোপ করেন।
সম্মেলনের শেষ পর্বে ২০২৫ সালে বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদান রাখার জন্য কর্ণফুলী ইন্স্যুরেন্সের কর্মকর্তা, কর্মচারী ও সেরা শাখাসমূহকে পুরস্কৃত করা হয়।
এমজে/
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- মাস্টারদা সূর্য সেন হল অ্যালামনাইয়ের নতুন কমিটি ঘোষণা, সভাপতি ডাবলু, সাধারণ সম্পাদক পলাশ
- আফগান যুবাদের কাছে হারল বাংলাদেশের যুবারা
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যাপক মাহমুদ আলমের মৃত্যু, উপাচার্যের শোক
- যুক্তরাষ্ট্রের ডিভি লটারিতে বাংলাদেশিরা কি অংশ নিতে পারবে? জানুন বিস্তারিত
- জেনে নিন আজকের বাজারে ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট স্বর্ণের দাম কত? জেনে নিন
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ অক্টোবর)
- ১৫ দিনের ব্যবধান দুইবার হবে শারদীয় দুর্গাপূজা
- বৃহস্পতিবার রাজধানীর যেসব মার্কেট-দোকানপাট বন্ধ
- নতুন পে-স্কেলে শিক্ষকদের বেতন কবে, জানাল অর্থ মন্ত্রণালয়
- নভেম্বরে টানা তিন দিনের ছুটির সুযোগ, যারা পাবেন
- ডেকে নিয়ে কুপিয়ে হত্যা: ঢাবির সাবেক ছাত্রলীগ নেতা গ্রেপ্তার
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম কত? জেনে নিন
- এসএসসির টেস্ট পরীক্ষা ২৮ অক্টোবর থেকে, ফল প্রকাশ ১৫ নভেম্বর
- না ফেরার দেশে চলে গেলেন ‘সিআইডি’ খ্যাত জনপ্রিয় অভিনেতা