ঢাকা, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩
জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানের ঘটনায় ৪ মামলা, আসামি ৯০০
নিজস্ব প্রতিবেদক: রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে শুক্রবার ‘জুলাই যোদ্ধা’ ব্যানারে আন্দোলনকারীদের সঙ্গে পুলিশে সংঘর্ষের ঘটনায় চারটি মামলা দায়ের করা হয়েছে। সংঘর্ষের মূল কারণ ছিল আন্দোলনকারীদের দাবি জুলাই সনদে অন্তর্ভুক্ত করার জন্য চাপ সৃষ্টি।
শেরেবাংলা নগর থানার সূত্রে জানা গেছে, চারটি মামলার মধ্যে একটি মামলা করেছেন একজন ট্রাফিক পুলিশ সার্জেন্ট এবং বাকি তিনটি মামলা করেছে থানা পুলিশ। মামলায় প্রায় ৮০০ থেকে ৯০০ জনকে অজ্ঞাত আসামি হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে। এখন পর্যন্ত একজনকে গ্রেপ্তার করা হয়েছে; তার নাম রিমন চন্দ্র বর্মন।
ডিএমপির শেরেবাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমাউল হক জানান, চার মামলার মধ্যে একটি মামলা জোরপূর্বক সংরক্ষিত এলাকায় প্রবেশের অভিযোগে, অপরগুলো পুলিশকে লক্ষ্য করে হামলা, গাড়ি ভাঙচুর ও কন্ট্রোল রুমে আগুন ধরানোর অভিযোগে দায়ের করা হয়েছে। তিনি আরও বলেন, মামলায় সন্ত্রাসী, দুর্বৃত্ত, অনিষ্টকারী, ক্ষতিসাধনকারী, নাশকতা ও ফ্যাসিবাদী মতাদর্শের লোকজনকে আসামি করা হয়েছে।
ঘটনার বর্ণনা অনুযায়ী, শুক্রবার সকালে আন্দোলনকারীরা সংসদ ভবনের ১২ নম্বর গেটে অবস্থান নেন। একপর্যায়ে আন্দোলনকারীদের একটি অংশ গেট ভেঙে ভেতরে প্রবেশ করে। পরে বাইরে থাকা অংশটি আবার বাইরে চলে আসে। এ সময় আন্দোলনকারীরা পুলিশকে লক্ষ্য করে বোতল, চেয়ার ও ইটপাটকেল নিক্ষেপ করে। পুলিশ সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেল ছুঁড়ে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করার চেষ্টা চালায়। সংঘর্ষ চলাকালীন কয়েকটি পুলিশ গাড়ি ভাঙচুর হয় এবং কয়েকজন আহত হয়।
এমজে
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ক্যান্সার নিয়েও অফিস করেছেন দুই বছর, মারা গেলেন ঢাবির মাহবুবা
- ঢাবিতে খেলোয়াড় কোটায় ভর্তির সুযোগ, আবেদন ২৫ নভেম্বর পর্যন্ত
- ঢাবির ১৩ বিভাগে ভর্তিতে থাকছে না বিষয়ভিত্তিক যোগ্যতার শর্ত
- নিরাপত্তার শঙ্কায় খুলনা থেকে ঢাকাগামী বাস চলাচল বন্ধ
- কৃষি গুচ্ছে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ, আবেদন শুরু ২৫ নভেম্বর
- আজকের বাজারে স্বর্ণের দাম (২০ নভেম্বর)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২২ নভেম্বর)
- মৎস্য অধিদপ্তরের দুই পদের নিয়োগ পরীক্ষা স্থগিত
- বুয়েট ও বিইউপির ভর্তি পরীক্ষার নতুন সূচি প্রকাশ
- বাংলাদেশ পুলিশে ১০ হাজার কনস্টেবল পদ সৃজনের অনুমোদন
- ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশের বিরুদ্ধে আপিল করবে ঢাবি
- কৃষি বিপণন অধিদপ্তরে ৯৭ জনের চাকরির সুযোগ, আবেদন ১০ ডিসেম্বর পর্যন্ত
- যেভাবে দেখবেন এইচএসসির পুনঃনিরীক্ষণের ফল, জানুন বিস্তারিত
- ১৬ বিশ্ববিদ্যালয়ে কমল ভর্তি আবেদনের জিপিএর শর্ত
- ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ট্রাক দুর্ঘটনা, ৯ কিলোমিটার যানজট