ঢাকা, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩
তৃতীয় বিশ্বযুদ্ধের আশঙ্কায় নতুন ঘোষণা সুইডেনের
আন্তর্জাতিক ডেস্ক: ইউক্রেনে রুশ বাহিনীর অগ্রগতির পরিপ্রেক্ষিতে সুইডেন আশঙ্কা করছে যে, ২০২৫ বা ২০২৬ সালের মধ্যে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হতে পারে। এই সম্ভাব্য যুদ্ধের সময় নাগরিকদের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে সুইডেন সরকার খাদ্য মজুতের ঘোষণা দিয়েছে।
সুইডেনের কৃষি মন্ত্রণালয়ের অধীন সংস্থা বোর্ড অব এগ্রিকালচার এক বিবৃতিতে জানিয়েছে যে, বর্তমান বৈশ্বিক রাজনৈতিক পরিস্থিতি যেকোনো সময় গুরুতর রূপ নিতে পারে, এমনকি বিশ্বযুদ্ধও শুরু হতে পারে। তাই শস্যসহ অন্যান্য খাদ্য উপাদান মজুতের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই প্রকল্পের জন্য সুইডেন সরকার ৫ কোটি ৭০ লাখ ডলার বরাদ্দ করেছে। ২০২৬ থেকে ২০২৮ সালের মধ্যে দেশজুড়ে বেশ কয়েকটি খাদ্য গুদাম তৈরি করা হবে, যেখানে প্রত্যেক নাগরিকের জন্য প্রতিদিন ন্যূনতম ৩ হাজার ক্যালরি পরিমাণ খাদ্যদ্রব্য মজুত রাখা হবে।
সুইডেনের প্রতিবেশী দেশ ফিনল্যান্ড জানিয়েছে যে, তারা আগামী মাস থেকে নাগরিকদের যুদ্ধকালীন পরিস্থিতিতে দৈনন্দিন কাজ চালিয়ে যাওয়ার বিষয়ে প্রশিক্ষণ দেওয়া শুরু করবে।
এই সংবাদের প্রতিক্রিয়ায় রাশিয়ার প্রেসিডেন্টের কার্যালয় ক্রেমলিনের একজন কর্মকর্তা রুশ সংবাদমাধ্যম আরটি-কে বলেছেন যে, পশ্চিমা বিশ্ব 'রুশবিরোধী হিস্টিরিয়া'য় ভুগছে এবং খাদ্য মজুত ও নাগরিক প্রশিক্ষণ সেই হিস্টিরিয়ার অংশ। তিনি প্রশ্ন তোলেন যে, রাশিয়ার কারণে কেন তৃতীয় বিশ্বযুদ্ধ বাঁধবে।
উল্লেখ্য, সুইডেন ও ফিনল্যান্ড উভয় দেশের সঙ্গেই রাশিয়ার সীমান্ত রয়েছে। ২০২৩ সালে দেশ দুটি যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন সামরিক জোট ন্যাটোতে যোগ দিয়েছে। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন চলতি মাসে মস্কোতে এক অনুষ্ঠানে সুইডেন ও ফিনল্যান্ডের ন্যাটোতে যোগদানের সিদ্ধান্তকে 'বোকামিপূর্ণ' উল্লেখ করে বলেছিলেন যে, এর ফলে তাদের নিরাপত্তা বাড়েনি, বরং আঞ্চলিক স্থিতিশীলতা অবমূল্যায়িত হয়েছে।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- ফের কমল স্বর্ণের দাম, ভরিতে ৭১১৫ টাকা
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- দুর্নীতিবাজ-সন্ত্রাসীদের দলে জায়গা হবে না: স্বাস্থ্যমন্ত্রী
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- ঢাবিসহ ৭ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার সূচি প্রকাশ
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের জন্য বড় সুখবর