ঢাকা, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩
পাকিস্তানে পাঁচ দশমিক ৬ মাত্রার ভূমিকম্প
আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানের বিভিন্ন উত্তরাঞ্চলীয় এলাকায় শুক্রবার (১৭ অক্টোবর) বিকেল ৫টা ১৫ মিনিটে ৫.৬ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। তবে আশ্রয়প্রার্থীদের মধ্যে কেউ হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
দেশটির আবহাওয়া অধিদফতর (পিএমডি) জানিয়েছে, ভূমিকম্পটির কেন্দ্র আফগানিস্তানের হিন্দুকুশ পর্বতমালায় ছিল এবং এটি ভূপৃষ্ঠের প্রায় ১২০ কিলোমিটার গভীরে সংঘটিত হয়। কম্পন খাইবার পাখতুনখোয়া, রাওয়ালপিন্ডি, ইসলামাবাদ, পেশোয়ার, সোয়াত এবং চিত্রাল অঞ্চলে অনুভূত হয়।
যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, ভূমিকম্পটি পাকিস্তান-আফগান সীমান্তের ১০ কিলোমিটারেরও কম দূরত্বে সংঘটিত হয়েছে এবং তার মাত্রা ৫.৫ হিসেবে পরিমাপ করা হয়েছে।
এর আগে গত সপ্তাহেও পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে ৫ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হানে। পিএমডি বলেছে, গত শনিবার সন্ধ্যা ৭:৫৪ মিনিটে লায়া শহরের ৫০ কিলোমিটার পূর্বে ভূপৃষ্ঠের ২০ কিলোমিটার গভীরে ভূমিকম্পটি সংঘটিত হয়।
কেএমএ
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- মেসির ১০ নম্বর জার্সি কি অবসর নিতে পারবে?
- ঢাবিতে গ্রিন নেক্সাস কর্মসূচি সমাপ্ত
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক