ঢাকা, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩
সামাজিক মাধ্যমে বুলিংয়ের বিষয়ে মুখ খুললেন জয়া আহসান
বিনোদন ডেস্ক: দুই বাংলার আলোচিত অভিনেত্রী জয়া আহসান অভিনয় ছাড়াও সামাজিক মাধ্যমে যথেষ্ট সক্রিয়। ভক্তদের সঙ্গে নিজের নানা মুহূর্ত ভাগ করে নেওয়ার পাশাপাশি কখনও কখনও তিনি বুলিংয়ের মুখেও পড়েন। সম্প্রতি মাছরাঙা টেলিভিশনের ‘বিহাইন্ড দ্য ফেইম উইথ আরআরকে’ পডকাস্টের দ্বাদশ পর্বে জয়া এ বিষয়টি খোলামেলা আলোচনা করেছেন।
রুম্মান রশীদ খানের সঞ্চালনায় অনুষ্ঠিত পডকাস্টে জয়া বুলিংয়ের প্রসঙ্গ উল্লেখ করে বলেন, সামাজিক মাধ্যমে কমেন্টবক্স আমি বেশি পড়ি না। তবে যখন পড়ি, খারাপ লাগে তাদের জন্য যারা অন্যের উপর অশোভন মন্তব্য ছুঁড়ে আনন্দ পায়। তারা হয়তো একদিন চলে যাবে, কিন্তু কথাগুলো থেকে যাবে। আমার পক্ষে কিছু হবে না।
এছাড়া অতীতের প্রতি তার বিশেষ টান নিয়েও তিনি মন্তব্য করেন, আমি সবসময় অতীতে বাঁচি। পুরনো জিনিস শুধু অতীত নয়, আমার কাছে তা আরও বেশি গুরুত্বপূর্ণ। অতীত বর্তমান ও ভবিষ্যতের সঙ্গে একটি সেতুবন্ধন তৈরি করে।
উল্লেখ্য, ‘বিহাইন্ড দ্য ফেইম উইথ আরআরকে’ পডকাস্ট প্রযোজনা করেছেন জেড আই ফয়সাল। অনুষ্ঠানটি প্রচার হবে আগামী শনিবার (১৮ অক্টোবর) রাত ৯টায়, মাছরাঙা টেলিভিশন ও রেডিও দিনরাত ৯৩.৬ এফএমে।
কেএমএ
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- মাস্টারদা সূর্য সেন হল অ্যালামনাইয়ের নতুন কমিটি ঘোষণা, সভাপতি ডাবলু, সাধারণ সম্পাদক পলাশ
- আফগান যুবাদের কাছে হারল বাংলাদেশের যুবারা
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম কত? জেনে নিন
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যাপক মাহমুদ আলমের মৃত্যু, উপাচার্যের শোক
- সৌদিতে সুইটির মৃ/ত্যুদণ্ড, এখনো জানে না পরিবার
- যুক্তরাষ্ট্রের ডিভি লটারিতে বাংলাদেশিরা কি অংশ নিতে পারবে? জানুন বিস্তারিত
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট স্বর্ণের দাম কত? জেনে নিন
- জেনে নিন আজকের বাজারে ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম
- বৃহস্পতিবার রাজধানীর যেসব মার্কেট-দোকানপাট বন্ধ
- নভেম্বরে টানা তিন দিনের ছুটির সুযোগ, যারা পাবেন
- আজকের বাজারে স্বর্ণের দাম (২১ অক্টোবর)
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম কত? জেনে নিন
- ডেকে নিয়ে কুপিয়ে হত্যা: ঢাবির সাবেক ছাত্রলীগ নেতা গ্রেপ্তার
- নতুন পে-স্কেলে শিক্ষকদের বেতন কবে, জানাল অর্থ মন্ত্রণালয়
- বুধবার রাজধানীর যেসব এলাকার মার্কেট ও দোকানপাট বন্ধ