ঢাকা, সোমবার, ২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩
স্কলারশিপে স্নাতকোত্তর করুন সুইজারল্যান্ডে, আবেদন করবেন যেভাবে
ইনজামামুল হক পার্থ
রিপোর্টার
ইনজামামুল হক পার্থ: সুইজারল্যান্ডের ইউনিভার্সিটি অব লুসান (UNIL) আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য মাস্টার্স পর্যায়ের আংশিক স্কলারশিপের ঘোষণা দিয়েছে। ইউনিভার্সিটি দশ শিক্ষার্থীকে মেধার ভিত্তিতে UNIL মাস্টার্স গ্রান্টসের আওতায় এই সুযোগ দেবে, যেখানে বাংলাদেশি শিক্ষার্থীরাও আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময় ১ নভেম্বর ২০২৫।
ইউনিভার্সিটি অব লুসান সুইজারল্যান্ডের ইতিহাসবাহুল্য বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে অন্যতম। ১৫৩৭ সালে এটি স্কুল অব থিওলজি হিসেবে যাত্রা শুরু করে এবং ১৮৯০ সালে পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয়ে রূপান্তরিত হয়।
স্কলারশিপের সুযোগ-সুবিধা:
- টিউশন ফি প্রদান করা হবে;
- মাসিক ১৬০০ সুইস ফ্রাঙ্ক (বাংলাদেশি মুদ্রায় প্রায় ২ লাখ ১৮ হাজার টাকা) ভাতা দেওয়া হবে;
- কোর্স রেজিস্ট্রেশন ফি মাত্র ৮০ সুইস ফ্রাঙ্ক।
স্কলারশিপ শিক্ষার্থীদের মাস্টার্সের ১০ মাস (১৫ সেপ্টেম্বর থেকে ১৫ জুলাই) সময়কালে প্রযোজ্য হবে। অন্যান্য খরচ শিক্ষার্থীকে নিজেই বহন করতে হবে।
যোগ্যতা:
- UNIL মাস্টার্স প্রোগ্রামে ভর্তি হওয়ার আগে বিদেশি বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক সমতুল্য ডিগ্রি থাকতে হবে;
- ভালো একাডেমিক ফলাফল;
- ফ্রেঞ্চ বা ইংরেজিতে কমপক্ষে B2 স্তরের দক্ষতা;
- নতুন শিক্ষার্থী;
- CHF 200 প্রশাসনিক ফি প্রদান করতে হবে।
অন্তর্ভুক্ত মাস্টার্স প্রোগ্রাম:
- আন্তবিভাগীয় প্রোগ্রাম
- কলা অনুষদ
- জীববিজ্ঞান ও চিকিৎসাবিজ্ঞান
- ভূবিজ্ঞান ও পরিবেশ
- ধর্মতত্ত্ব ও ধর্মবিজ্ঞান
- সমাজবিজ্ঞান ও রাজনৈতিক বিজ্ঞান
- আইন, অপরাধবিজ্ঞান ও জনপ্রশাসন
- ব্যবসায় ও অর্থনীতি অনুষদ
আবেদন প্রক্রিয়া: আবেদন অনলাইনের মাধ্যমে করা যাবে। বিস্তারিত তথ্য ও আবেদনপদ্ধতি জানতে [এখানে ক্লিক করুন]।
শেষ তারিখ: ১ নভেম্বর ২০২৫
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ অক্টোবর)
- বাংলাদেশ পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন করবেন যেভাবে
- না ফেরার দেশে চলে গেলেন ‘সিআইডি’ খ্যাত জনপ্রিয় অভিনেতা
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩১ অক্টোবর)
- অর্থ মন্ত্রণালয়ের অধীনে ৯৫ পদে নিয়োগ, আবেদন অনলাইনে
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৮ অক্টোবর)
- মালয়েশিয়ায় কাজ করতে ইচ্ছুকদের সুখবর দিল সরকার
- নভেম্বরের শুরুতে টানা তিন দিনের ছুটি পাচ্ছেন শিক্ষক-শিক্ষার্থীরা
- ফিফা অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপের ফাইনালে বাংলাদেশ
- ঢাবির ৫৪তম সমাবর্তনে আবেদন করবেন যেভাবে, জানুন বিস্তারিত
- এইচএসসি পুনর্নিরীক্ষণের ফল কবে, জানাল বোর্ড
- ছাত্রদল নেতা হত্যা মামলায় অভিযুক্ত এমপির ছেলেকে যুবদল থেকে বহিষ্কার
- সরাসরি মৌখিক পরীক্ষায় এনজিওতে চাকরির সু্যোগ, বেতন ২৫-৬০ হাজার
- ২০২৬-২৭ শিক্ষাবর্ষে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার তারিখ জেনে নিন
- আজকের বাজারে স্বর্ণের দাম (০১ নভেম্বর)