ঢাকা, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩
বিরল খনিজে ‘ভয় দেখানোর খেলায়’ যুক্তরাষ্ট্র: পাল্টা চীনের জবাব
আন্তর্জাতিক ডেস্ক :চীনের বিরল খনিজ রফতানি নিয়ন্ত্রণ নীতিকে ঘিরে যুক্তরাষ্ট্র যে উদ্বেগ প্রকাশ করেছে, সেটিকে ‘ভিত্তিহীন ও বৈশ্বিক আতঙ্ক সৃষ্টির প্রচেষ্টা’ হিসেবে বর্ণনা করেছে বেইজিং। বৃহস্পতিবার চীনের বাণিজ্য মন্ত্রণালয়ের মুখপাত্র হে ইয়ংচিয়ান যুক্তরাষ্ট্রের সমালোচনা করে বলেন, ওয়াশিংটন চীনের পদক্ষেপগুলোকে বিকৃতভাবে উপস্থাপন করছে এবং অপ্রয়োজনীয়ভাবে বৈশ্বিক বাজারে অস্থিরতা সৃষ্টি করছে।
তিনি বলেন, “আমাদের রফতানি নিয়ন্ত্রণ ব্যবস্থার লক্ষ্য একমাত্র বেসামরিক ব্যবহারের ক্ষেত্রে স্বচ্ছতা ও দায়বদ্ধতা নিশ্চিত করা। কোনো প্রতিষ্ঠান বা ব্যক্তি আইনসম্মতভাবে এবং বেসামরিক উদ্দেশ্যে রফতানির আবেদন করলে তা অনুমোদন করা হবে।”
এর আগে মার্কিন প্রতিনিধি জেমিসন গ্রিয়ার অভিযোগ করেছিলেন, চীন নতুন রফতানি নীতির মাধ্যমে বিশ্বব্যাপী সরবরাহ শৃঙ্খলে প্রভাব বিস্তারের চেষ্টা করছে। একই সঙ্গে মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট ইঙ্গিত দেন, চলমান ৯০ দিনের বাণিজ্যবিরতির মেয়াদ (যা ৯ নভেম্বর শেষ হবে) বাড়ানো হতে পারে।
এই বক্তব্যের পরিপ্রেক্ষিতে চীনের সরকারি পত্রিকা পিপলস ডেইলি সাত দফা ব্যাখ্যা প্রকাশ করে জানায়, যুক্তরাষ্ট্র বহু বছর ধরে ‘জাতীয় নিরাপত্তা’র অজুহাতে রফতানি নিয়ন্ত্রণের অপব্যবহার করে আসছে এবং চীনের বিরুদ্ধে বৈষম্যমূলক নীতি অনুসরণ করছে। পত্রিকাটি জানায়, যুক্তরাষ্ট্রের রফতানি নিয়ন্ত্রণ তালিকায় যেখানে ৩ হাজারেরও বেশি পণ্য রয়েছে, সেখানে চীনের তালিকায় মাত্র ৯০০টি পণ্য অন্তর্ভুক্ত।
চীনা বাণিজ্য মন্ত্রণালয়ের দাবি, বেইজিংয়ের নতুন রফতানি লাইসেন্স ব্যবস্থা আন্তর্জাতিক মানদণ্ডের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ এবং এটি কোনও দেশের প্রস্তুতকারকদের জন্য বাধ্যতামূলক নয়। তবে ওয়াশিংটনের মতে, এটি ট্রাম্প প্রশাসনের সময় নেওয়া বিরল খনিজ নীতির ‘প্রতিশোধমূলক প্রতিক্রিয়া’। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একে ‘নজিরবিহীন পদক্ষেপ’ হিসেবে আখ্যা দিয়েছেন।
চীনা মুখপাত্র হে ইয়ংচিয়ান যুক্তরাষ্ট্রের অভিযোগকে ‘সম্পূর্ণ বিকৃত’ বলে প্রত্যাখ্যান করে বলেন, “চীন সর্বদা সংলাপ ও আলোচনার মাধ্যমে সমস্যার সমাধানে বিশ্বাসী। যুক্তরাষ্ট্র যেন আগের আলোচনাগুলোর ইতিবাচক ফলাফলের প্রতি শ্রদ্ধাশীল থাকে এবং অবিলম্বে তার ভুল পদক্ষেপ সংশোধন করে।”
ডুয়া/নয়ন
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- মাস্টারদা সূর্য সেন হল অ্যালামনাইয়ের নতুন কমিটি ঘোষণা, সভাপতি ডাবলু, সাধারণ সম্পাদক পলাশ
- আফগান যুবাদের কাছে হারল বাংলাদেশের যুবারা
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যাপক মাহমুদ আলমের মৃত্যু, উপাচার্যের শোক
- সৌদিতে সুইটির মৃ/ত্যুদণ্ড, এখনো জানে না পরিবার
- যুক্তরাষ্ট্রের ডিভি লটারিতে বাংলাদেশিরা কি অংশ নিতে পারবে? জানুন বিস্তারিত
- জেনে নিন আজকের বাজারে ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট স্বর্ণের দাম কত? জেনে নিন
- বৃহস্পতিবার রাজধানীর যেসব মার্কেট-দোকানপাট বন্ধ
- নভেম্বরে টানা তিন দিনের ছুটির সুযোগ, যারা পাবেন
- ১৫ দিনের ব্যবধান দুইবার হবে শারদীয় দুর্গাপূজা
- ডেকে নিয়ে কুপিয়ে হত্যা: ঢাবির সাবেক ছাত্রলীগ নেতা গ্রেপ্তার
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম কত? জেনে নিন
- আজকের বাজারে স্বর্ণের দাম (২১ অক্টোবর)
- নতুন পে-স্কেলে শিক্ষকদের বেতন কবে, জানাল অর্থ মন্ত্রণালয়
- বুধবার রাজধানীর যেসব এলাকার মার্কেট ও দোকানপাট বন্ধ