ঢাকা, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩
২১ হাজার প্রবাসী গ্রেপ্তার; ১২ হাজার ফেরত পাঠালো সৌদি
ডুয়া ডেস্ক: সৌদি আরবের আইনশৃঙ্খলাবাহিনী দেশের বিভিন্ন অঞ্চলে অভিযান চালিয়ে ২১ হাজারেরও বেশি অবৈধ প্রবাসীকে গ্রেপ্তার করেছে। এর মধ্যে প্রায় ১২ হাজার প্রবাসীকে ইতোমধ্যে তাদের নিজ দেশে পাঠানো হয়েছে। গত এক সপ্তাহে সৌদি নিরাপত্তা বাহিনী এই অভিযান পরিচালনা করেছে, যার সম্পর্কে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় একটি বিবৃতিতে জানায়।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাতে জানানো হয়, সৌদি আরবে ২১,৪৮৫ জন প্রবাসীকে গ্রেপ্তার করা হয়েছে, যারা আবাসন, শ্রম এবং সীমান্ত সুরক্ষা আইন লঙ্ঘন করেছেন। এই অভিযান ৯ থেকে ১৫ ডিসেম্বর পর্যন্ত চালানো হয়। গ্রেপ্তারকৃতদের মধ্যে ১৩,৫৬২ জন আবাসন আইন, ৪,৫৮৩ জন সীমান্ত নিরাপত্তা আইন এবং ৩,০৭০ জন শ্রম আইন লঙ্ঘনের কারণে গ্রেপ্তার হয়েছে।
এছাড়া অবৈধভাবে সীমান্ত পেরিয়ে সৌদি আরবে প্রবেশের চেষ্টা করা ১,৫৬৮ জনকেও গ্রেপ্তার করা হয়েছে, যাদের মধ্যে অধিকাংশই ইথিওপিয়ান ও ইয়েমেনি নাগরিক। এসব প্রবাসীদের মধ্যে ৫০% ইথিওপিয়ান, ৪৭% ইয়েমেনি এবং ৩% অন্যান্য দেশের নাগরিক। ৬৪ জন প্রবাসীকে সৌদি আরব ত্যাগের সময় আটক করা হয়।
অবৈধভাবে আবাসন বা শ্রম আইন লঙ্ঘনকারীদের আশ্রয় বা পরিবহন দেওয়ার অভিযোগে ১৬ জন সৌদি নাগরিককেও গ্রেপ্তার করা হয়েছে। বর্তমানে ৩৩,০০৭ জন প্রবাসী বিরুদ্ধে আইনি পদক্ষেপ চলমান, যাদের মধ্যে ৩০,৩৩৫ জন পুরুষ এবং ২,৬৭২ জন নারী।
এখন পর্যন্ত ২৫,১৬৪ জন প্রবাসীকে তাদের দেশের কূটনৈতিক মিশনে পাঠানো হয়েছে, যেখানে তাদের প্রয়োজনীয় ভ্রমণ নথি সংগ্রহ করা হচ্ছে। এদের মধ্যে ১১,৯৫৫ জনকে ইতোমধ্যে নিজ দেশে পাঠানো হয়েছে এবং আরও ২,৮৬৪ জনের প্রত্যাবাসন প্রক্রিয়া চলছে।
সৌদি আরবে অবৈধভাবে প্রবেশে সহায়তা করার জন্য ১৫ বছর কারাদণ্ড এবং ১০ লাখ সৌদি রিয়াল জরিমানা আরোপ করা হতে পারে, যা সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় বারবার সতর্ক করে আসছে।
বর্তমানে সৌদি আরবে প্রায় ৩৪৮ মিলিয়ন মানুষ বসবাস করছেন এবং সেখানে বিশ্বের বিভিন্ন দেশের লাখ লাখ অভিবাসী শ্রমিক কাজ করছেন। দেশটির গণমাধ্যম নিয়মিতভাবে আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান এবং অবৈধ প্রবাসীদের গ্রেপ্তারের খবর প্রকাশ করে থাকে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- ১১-২০ গ্রেডের চাকরিতে ভাইভার নম্বর বাড়ছে
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)
- নতুন পে-স্কেলে মোবাইল ভাতা পাবেন সরকারি চাকরিজীবীরা, কোন গ্রেডে কত?
- বিসিএস শিক্ষা ক্যাডারের ৬১৮ প্রভাষকের চাকরি স্থায়ীকরণ