ঢাকা, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩
যুক্তরাজ্যে অভিবাসনে কঠোর হচ্ছে নিয়ম
আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাজ্যে পাড়ি জমাতে ইচ্ছুক অভিবাসনপ্রত্যাশীদের জন্য নতুন এবং কঠোর ভাষাগত দক্ষতার নিয়ম আরোপ করতে যাচ্ছে সরকার। আগামী ৮ জানুয়ারি থেকে কার্যকর হতে যাওয়া এই নিয়ম অনুযায়ী, দক্ষ কর্মী ভিসা, বিভিন্ন ক্যাটাগরির গ্রাজুয়েট জব, স্কেল আপ ভিসা (দ্রুত বর্ধনশীল ব্যবসাখাতে চাকরির জন্য) এবং উচ্চ সম্ভাবনা সম্পন্ন প্রার্থী (হাই পটেনশিয়াল ইন্ডিভিজুয়াল বা এইচপিআই) ভিসার আবেদনকারীদেরকে 'এ-লেভেল' ইংরেজি ভাষার দক্ষতার প্রমাণ দিতে হবে। এই 'এ-লেভেল' দক্ষতা দ্য কমন ইউরোপিয়ান ফ্রেমওয়ার্ক ফর রেফারেন্স ফর ল্যাংগুয়েজ-এর বি২ লেভেলের সমমান। পূর্বে এটি বি১ লেভেল ছিল।
সরকার জানিয়েছে, চলতি বছরের মে মাসে অভিবাসন বিষয়ে প্রকাশিত শ্বেতপত্রের অংশ হিসেবে এই পদক্ষেপ নেওয়া হচ্ছে। দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী শাবানা মাহমুদ বলেন, "আপনি যদি এই দেশে আসেন আপনাকে অবশ্যই আমাদের ভাষা শিখতে হবে এবং আপনার দায়িত্ব পালন করতে হবে। যারা এই দেশে অবদান রাখেন, তাদেরকে ব্রিটেন স্বাগত জানায়। কিন্তু আমাদের ভাষা না শিখে অভিবাসীদের এখানে আসার বিষয়টি গ্রহণযোগ্য নয়।"
নতুন পরিকল্পনা অনুযায়ী, ভিসার আবেদনের জন্য প্রার্থীদেরকে সরকার অনুমোদিত সংস্থা বা প্রতিষ্ঠানের কাছে কথা বলা, শোনা, পড়া এবং লিখতে পারার সক্ষমতার প্রমাণ দিতে হবে।
প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার উল্লেখ করেছেন যে, শ্বেতপত্রে প্রস্তাবিত পরিবর্তনগুলো যুক্তরাজ্যের অভিবাসন ব্যবস্থাকে আরও নিয়ন্ত্রিত, সুনির্দিষ্ট এবং স্বচ্ছ করবে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পরিসংখ্যান অনুযায়ী, সরকারের এই পদক্ষেপের ফলে যুক্তরাজ্যে অভিবাসীদের আগমন প্রতি বছর প্রায় এক লাখ পর্যন্ত কমে আসবে।
অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের মাইগ্রেশন অবজারভেটরির পরিচালক ড. মেডেরেইন সাম্পশন জানান, অনেক গ্রাজুয়েট চাকরিতে এরইমধ্যে এ-লেভেল ভাষাগত দক্ষতা প্রয়োজন। তবে, এই নতুন নিয়ম মধ্যমমানের চাকরি যেমন টেকনিক্যাল এবং ম্যানুয়াল স্কিলের চাকরির বাজারে প্রভাব ফেলবে, যেখানে উঁচু মাপের ভাষাগত দক্ষতার প্রয়োজন নেই।
এদিকে, অভিবাসন বিষয়ক আইনজীবী আফসানা আক্তার এই নতুন নিয়মকে 'অস্বচ্ছ' বলে মন্তব্য করেছেন। তিনি যুক্তি দেন যে, যুক্তরাজ্যে এমন অনেকেই আছেন যাদের এ-লেভেলের ইংরেজি ভাষার দক্ষতা নেই এবং এই নিয়ম অনেক দক্ষ কর্মীকে, যারা যুক্তরাজ্যের অর্থনীতিতে অবদান রাখতে ইচ্ছুক, তাদের দূরে ঠেলে দেবে।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- মেসির ১০ নম্বর জার্সি কি অবসর নিতে পারবে?
- ঢাবিতে গ্রিন নেক্সাস কর্মসূচি সমাপ্ত
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক