ঢাকা, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩
ডিভিডেন্ড ঘোষণা করবে ৮ কোম্পানি
নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত আটটি কোম্পানি বোর্ড সভার তারিখ ঘোষণা করেছে। এসব সভায় কোম্পানিগুলোর সমাপ্ত অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুমোদনের পাশাপাশি ডিভিডেন্ড ঘোষণার বিষয় বিবেচনা করা হবে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
কোম্পানিগুলো হলো- ন্যাশনাল পলিমার, সোনারগাঁও টেক্সটাইল, সামিট পাওয়ার, নভানা ফার্মাসিউটিক্যালস, ইফাদ অটোস, তিতাস গ্যাস, ইউনিয়ন ব্যাংক ও কোহিনূর কেমিক্যাল।
কোম্পানিগুলোর মধ্যে ইউনিয়ন ব্যাংক ৩১ ডিসেম্বর ২০২৪ অর্থবছরের জন্য ডিভিডেন্ড সংক্রান্ত সিদ্ধান্ত জানাবে। বাকিগুলো ৩০ জুন ২০২৫ অর্থবছরের ডিভিডেন্ড বিষয়ে সিদ্ধান্ত নেবে।
ঘোষিত সময়সূচি অনুযায়ী, সামিট পাওয়ারের বোর্ড সভা হবে ২২ অক্টোবর বিকেল ৩টায়। ২৩ অক্টোবর বিকেল ৩টায় পৃথকভাবে বোর্ড বসবে ইউনিয়ন ব্যাংক ও কোহিনূর কেমিক্যালের। ২৫ অক্টোবর দুপুর ১২টায় ন্যাশনাল পলিমারের সভা অনুষ্ঠিত হবে।
সোনারগাঁও টেক্সটাইলের সভা হবে ২৬ অক্টোবর বিকেল ৩টায় এবং একই দিনে বিকেল ৪টায় ইফাদ অটোসের বোর্ড বৈঠক হবে।
তিতাস গ্যাসের সভা নির্ধারিত হয়েছে ২৭ অক্টোবর সন্ধ্যা ৬টায়, আর নভানা ফার্মাসিউটিক্যালসের সভা হবে ২৮ অক্টোবর বিকেল ৩টায়।
এএসএম/
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- কানাডা বনাম বসনিয়ার ম্যাচ চলছে: সরাসরি দেখুন (LIVE)
- ফিফা বিশ্বকাপ ২০২৬: মেক্সিকো বনাম দক্ষিণ আফ্রিকা-সরাসরি দেখুন (LIVE)
- আর্জেন্টিনা বনাম আইসল্যান্ড ম্যাচ লাইভ দেখবেন যেভাবে
- আজ জার্মানি বনাম কুরাকাও: কখন শুরু, কোথায় দেখবেন লাইভ
- চলছে ব্রাজিল বনাম মরক্কোর ম্যাচ: সরাসরি দেখুন (LIVE)
- ঢাবিতে ৬৪ জনে ১ জন চান্স পেলেও প্রাথমিকে সবাইকে নিব: ববি হাজ্জাজ
- বুধবার থেকে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ভর্তি আবেদন শুরু
- চার দশক পর অস্ট্রেলিয়াকে হারিয়ে সিরিজ জিতল বাংলাদেশ
- ব্রাজিল বনাম মরক্কো: দেখুন একাদশ-দেখার উপায়
- নিরাপত্তার কারণে বন্ধ বাংলাদেশ-অস্ট্রেলিয়া ম্যাচ
- সংসদে নবম পে-স্কেল ঘোষণা, প্রতিক্রিয়া জানালেন কর্মচারীরা
- ইউজিসি বাজেট: কোন বিশ্ববিদ্যালয় কত পেল
- বাজেটে কোন খাতে কত বরাদ্দ, বিস্তারিত জানুন
- জেনে নিন সমাবর্তন টুপির অজানা ইতিহাস
- বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য আন্তর্জাতিক গবেষণার সুযোগ