ঢাকা, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩
ভবিষ্যতে দেশ পরিচালনায় ভূমিকা রাখবে জুলাই সনদ: আলী রিয়াজ
নিজস্ব প্রতিবেদক: জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রিয়াজ বলেছেন, জুলাই সনদ কেবল একটি রাজনৈতিক দলিল নয়, এটি বাংলাদেশের নাগরিক ও রাষ্ট্রের মধ্যে একটি সামাজিক চুক্তি। এই সনদে অন্তর্ভুক্ত নির্দেশনা দেশের ভবিষ্যৎ পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
শুক্রবার (১৭ অক্টোবর) বিকেলে সনদ স্বাক্ষর অনুষ্ঠানে তিনি বলেন, “বাংলাদেশের মানুষের আকাঙ্ক্ষা এবং আমাদের স্বপ্নকে সামনে রেখে, সকল রাজনৈতিক দল প্রায় এক বছর ধরে আলোচনা ও সমঝোতার মধ্য দিয়ে এই সনদে পৌঁছেছে। এটি একটি বৈষম্যহীন রাষ্ট্র প্রতিষ্ঠার প্রাথমিক দিকনির্দেশনা হিসেবে কাজ করবে।”
অধ্যাপক রিয়াজ আরও বলেন, “জাতীয় সনদ কেবল রাজনৈতিক দলগুলোর মধ্যকার চুক্তি নয়। এটি নাগরিকদের সঙ্গে রাষ্ট্রের একটি সামাজিক চুক্তি। গণঅভ্যুত্থান, আহত ও নিহত জুলাই যোদ্ধাদের অবদান, এবং দীর্ঘদিনের রাষ্ট্র সংস্কারের আকাঙ্ক্ষা সনদে প্রতিফলিত হয়েছে। এটি আমাদের সংগ্রামের স্মারক।”
তিনি উল্লেখ করেন, “গত ১৬ বছরে বাংলাদেশে যে স্বৈরাচারী শাসন ব্যবস্থা গড়ে উঠেছিল, তার বিরুদ্ধে জনগণ যে সাহস, দৃঢ়তা ও একতা দেখিয়েছে, সেটিই এই সনদে প্রতিফলিত হয়েছে। সনদ বাস্তবায়ন দ্রুত হবে এবং নাগরিকদের মতামতের মাধ্যমে দেশের নীতি নির্ধারণে ভূমিকা রাখবে।”
অধ্যাপক আলী রিয়াজ বলেন, “রাজনীতিতে মতপার্থক্য থাকা স্বাভাবিক। কিন্তু স্বৈরাচারের বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে। এই সনদ সেই ঐক্যবদ্ধ প্রচেষ্টার প্রথম পদক্ষেপ।”
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপানি ভাষা বিষয়ক `NAT-Test`সেবা চালুর লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ জন নিয়োগ, আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর
- ছবিতে সাফল্য আর বাস্তবে সংগ্রাম, প্রবাস জীবনের অদেখা গল্প
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- নটর ডেম কলেজের একাদশের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- যে কারণে বিলম্ব হচ্ছে পে স্কেলের গেজেট প্রকাশ
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- আজকের বাজারে স্বর্ণের দাম (১২ সেপ্টেম্বর)
- একাদশে ভর্তি আবেদনের সময়সীমা শেষ হচ্ছে কখন
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- পে-স্কেলের গেজেট নিয়ে যা বলছেন কর্মকর্তারা
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত