ঢাকা, সোমবার, ৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩
ডিভিডেন্ড ঘোষণা করেছে ৭ কোম্পানি
মোবারক হোসেন
রিপোর্টার
মোবারক হোসেন: সপ্তাহজুড়ে (১২-১৬ অক্টোবর) শেয়ারবাজারে তালিকাভুক্ত ৭ কোম্পানি সমাপ্ত অর্থবছরের জন্য নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে শেয়ারহোল্ডারদের জন্য ডিভিডেন্ড ঘোষণা করেছে। কোম্পানিগুলো হলো-ইনডেক্স এগ্রো, লংকাবাংলা ফাইন্যান্স, এপেক্স ট্যানারি, ফারইস্ট নিটিং, বিডি ল্যাম্প, লাভেলো আইসক্রিম ও ডেসকো। ডিএসই ও কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।
ডিভিডেন্ড সংক্রান্ত কোম্পানিগুলোর ঘোষণার তথ্য নিচে দেওয়া হলো-
ইনডেক্স এগ্রো
ইনডেক্স এগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেড ৩০ জুন, ২০২৫ সমাপ্ত অর্থবছরের জন্য ১৭ শতাংশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। এর মধ্যে ১২ শতাংশ ক্যাশ এবং ৫ শতাংশ স্টক। আগের বছর কোম্পানিটি ২৫ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দিয়েছিল। সমাপ্ত অর্থবছরে ইনডেক্স এগ্রোর শেয়ারপ্রতি আয় (ইপিএস) দাঁড়িয়েছে ৫ টাকা ৫২ পয়সা। আগের বছর যা ছিল ৫ টাকা ৪৮ পয়সা। আলোচ্য অর্থবছরে কোম্পানির শেয়ারপ্রতি নগদ প্রবাহ (ক্যাশ ফ্লো) হয়েছে ১০ টাকা ২৬ পয়সা, যা আগের বছর ছিল ১৪ টাকা ৭৭ পয়সা। ৩০ জুন, ২০২৫ তারিখে ইনডেক্স এগ্রোর শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৮৫ টাকা ৭৪ পয়সা। কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ১৫ ডিসেম্বর সকাল ১১টায় অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ৯ নভেম্বর।
লংকাবাংলা ফাইন্যান্স
লংকাবাংলা ফাইন্যান্স ৩১ ডিসেম্বর, ২০২৪ সমাপ্ত অর্থবছরের জন্য ডিভিডেন্ড না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির সমন্বিতভাবে কোম্পানিটির শেয়ার প্রতি ৫১ পয়সা আয় হয়েছে। আগের বছর শেয়ার প্রতি আয় ছিল ৭০ পয়সা। আলোচ্য বছর কোম্পানিটির শেয়ার প্রতি ক্যাশ ফ্লো হয়েছে ১ টাকা ৬৬ পয়সা। আগের বছর ক্যাশ ফ্লো ছিল ১ টাকা ২১ পয়সা। ৩১ ডিসেম্বর, ২০২৪ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৮ টাকা ৩২ পয়সায়। আগামী ১১ ডিসেম্বর, বৃহস্পতিবার সকাল ১১টায় কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ১০ নভেম্বর।
এপেক্স ট্যানারি
এপেক্স ট্যানারি লিমিটেড ৩০ জুন, ২০২৫ সমাপ্ত অর্থবছরের জন্য ডিভিডেন্ড না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি ১৪ টাকা ৬২ পয়সা লোকসান হয়েছে। আগের বছর শেয়ার প্রতি লোকসান ছিল ৮ টাকা ৩১ পয়সা। আলোচ্য অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি ক্যাশ ফ্লো হয়েছে ২ টাকা ৫৮ পয়সা। আগের বছর ক্যাশ ফ্লো ছিল ১ টাকা ৮৭ পয়সা। ৩০ জুন, ২০২৫ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৩০ টাকা ১৯ পয়সা। আগামী ৩০ ডিসেম্বর, মঙ্গলবার সকাল ১১টায় হাইব্রিড পদ্ধতিতে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ১০ নভেম্বর।
ফারইস্ট নিটিং
ফারইস্ট নিটিং অ্যান্ড ডাইয়িং ইন্ডাস্ট্রি লিমিটেড ৩০ জুন, ২০২৫ সমাপ্ত অর্থবছরের জন্য ১২ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। কোম্পানিটি আগের বছর ১৪ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দিয়েছিল। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে। সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৭১ পয়সা আয় হয়েছে, যা আগের বছর ছিল ১ টাকা ৬৪ পয়সা। আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি ক্যাশ ফ্লো হয়েছে ১ টাকা ৭৫ পয়সা, যা তার আগের বছর ছিল ৬ টাকা ৩৬ পয়সা। ৩০ জুন, ২০২৫ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২১ টাকা ৩৭ পয়সা। যা আগের বছর ছিল ২১ টাকা ৬ পয়সা। কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ১৪ ডিসেম্বর, দুপুর ১২টায় ডিজিটাল পদ্ধতিতে অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ১৩ নভেম্বর।
বিডি ল্যাম্প
বাংলাদেশ ল্যাম্পস ২০২৫ সালের ৩০ জুন সমাপ্ত অর্থবছরের জন্য ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। সমাপ্ত ২০২৪-২৫ অর্থবছরে কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান হয়েছে ৬ টাকা ২২ পয়সা, যা আগের অর্থবছরে ছিল ১২ টাকা ৭৬ পয়সা। ৩০ জুন ২০২৫ শেষ হওয়ার সময় কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৩৯ টাকা ৯৩ পয়সা। আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি নগদ কার্যকরি প্রবাহ (এনওসিএফপিএস) হয়েছে মাইনাস ১৩ টাকা ৮৬ পয়সা, যা আগের অর্থবছরে ছিল মাইনাস ১৮ টাকা ৮৭ পয়সা। আগামী ১১ ডিসেম্বর বেলা ১১টায় বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত করার পরিকল্পনা করেছে। এ সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ৩ নভেম্বর।
লাভেলো আইসক্রিম
লাভেলো আইসক্রিম ২০২৪-২৫ সমাপ্ত অর্থবছরের জন্য ১৬ শতাংশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। এর মধ্যে ১১ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড , বাকী ৫ শতাংশ বোনাস। সমাপ্ত অর্থবছরে ব্যাংকটির সমন্বিত শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৬৫ পয়সা। আগের বছর কোম্পানিটির ইপিএস ছিল ১ টাকা ৭৯ পয়সা (পুনর্মূল্যায়িত)। আলোচ্য সময়ে শেয়ার প্রতি ক্যাশফ্লো ছিল ১ টাকা ৪৮ পয়সা। আগের অর্থবছরের একই সময়ে ছিল ২ টাকা ৭০ পয়সা (পুনর্মূল্যায়িত)। ৩০ জুন তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১২ টাকা ১ পয়সা। আগামী ৩০ ডিসেম্বর, মঙ্গলবার সকাল ১০টায় হাইব্রিড পদ্ধতিতে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ৬ নভেম্বর।
ডেসকো
ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি লিমিটেড (ডেসকো) ৩০ জুন ২০২৫ সমাপ্ত অর্থবছরের জন্য কোনো ডিভিডেন্ড ঘোষণা করেনি। আলোচিত বছরে ডেসকো প্রতি শেয়ারে ৩ টাকা ১৫ পয়সা লোকসান করেছে। যদিও আগের বছর এই লোকসান ছিল ১২ টাকা ৭২ পয়সা। কোম্পানিটির প্রতি শেয়ারে নগদ প্রবাহ (সিএফও) সামান্য বেড়ে ১৫ টাকা ৯৩ পয়সা হয়েছে, যা আগের বছর ছিল ১৫ টাকা ৪৯ পয়সা। ৩০ জুন ২০২৫ তারিখে কোম্পানিটির প্রতি শেয়ারের নিট সম্পদমূল্য (এনএভি) দাঁড়িয়েছে ৩৫ টাকা ৩৩ পয়সা। আগামী ১৭ জানুয়ারি সকাল ১০টায় ডিজিটাল প্ল্যাটফর্মে বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ২০ নভেম্বর।
এএসএম/
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশের জলবায়ু অগ্রাধিকার তুলে ধরতে তুরস্ক যাচ্ছে YFB-এর প্রতিনিধিদল
- মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি দেবে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি
- আজকের বাজারে স্বর্ণের দাম (০৩ নভেম্বর)
- ঢাবির ২০২৬-২৭ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ
- বিশ্ববিদ্যালয়-মেডিকেল ভর্তি পরীক্ষা কি পেছাচ্ছে?
- পুলিশের ৭৮ পরিদর্শক পদোন্নতি পেয়ে হলেন এএসপি
- সাপ্লিমেন্টারি পরীক্ষার্থীদের ঢাবির ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ নিয়ে যা জানা গেল
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অনার্স চতুর্থ বর্ষের নিবন্ধন শুরু
- যুক্তরাষ্ট্রে প্রাণীর সঙ্গে যৌন বিকৃতির অভিযোগে সাবেক শিবির নেতা গ্রেপ্তার
- কিউএসের এশিয়া র্যাঙ্কিংয়ে বাংলাদেশের শীর্ষ ২০ বিশ্ববিদ্যালয়ের তালিকা প্রকাশ
- জাতীয়করণের তালিকায় ৫ বেসরকারি কলেজ
- পিছিয়ে যাচ্ছে মেডিকেল ও ডেন্টাল ভর্তি পরীক্ষা
- সরাসরি সাক্ষাৎকারে ১৩০ পদে নিয়োগ দেবে মেঘনা গ্রুপ
- এমপিওভুক্ত শিক্ষকদের বদলি নিয়ে সর্বশেষ যা জানা গেল
- ২০২৭ সালে সরকারি ছুটির তালিকা প্রকাশ