ঢাকা, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩
ডিভিডেন্ড ঘোষণা করবে তালিকাভুক্ত তিন কোম্পানি
নিজস্ব প্রতিবেদক : শেয়ারবাজারে তালিকাভুক্ত তিন কোম্পানি— ক্রাউন সিমেন্ট, স্কয়ার ফার্মঅ এবং স্কয়ার টেক্সটাইল—২০২৫ সালের ৩০ জুন সমাপ্ত অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে শেয়ারহোল্ডারদের জন্য ডিভিডেন্ড ঘোষণার লক্ষ্যে বোর্ড সভার তারিখ ঘোষণা করেছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা গেছে, ক্রাউন সিমেন্টের পরিচালনা পর্ষদের সভা আগামী ১৯ অক্টোবর বিকেল ৩টায় অনুষ্ঠিত হবে। সভায় ২০২৫ সালের ৩০ জুন সমাপ্ত অর্থবছরের নিরীক্ষিত আর্থিক বিবরণীসহ অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয় আলোচিত হবে বলে কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে।
অন্যদিকে, স্কয়ার টেক্সটাইলের পরিচালনা পর্ষদ ২১ অক্টোবর বিকেল ৩টায় ও স্কয়ার ফার্মার পরিচালনা পর্ষদ বিকাল ৪টায় অনুষ্ঠিত। অনুষ্ঠিত বোর্ডসভা কোম্পানি ২টির ২০২৫ সালের ৩০ জুন পর্যন্ত সময়ের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুমোদন এবং বিনিয়োগকারীদের জন্য ডিভিডেন্ড ঘোষণার সিদ্ধান্ত গ্রহণ করা হতে পারে।
আগের বছর অর্থাৎ ২০২৪ সালে ক্রাউন সিমেন্ট ২১ শতাংশ ক্যাশ, স্কয়ার টেক্সটাইল ৩২ শতাংশ ক্যাশ ও স্কয়ার ফার্মা ১১০ শতাংশ ক্যাশ ক্যাশ ডিভিডেন্ড দিয়েছিল।
৩০ জুন, ২০২৫ সমাপ্ত অর্থবছরের তিন প্রান্তিকে বা ৯ মাসে (জুলাই’২৪ থেকে মার্চ’২৫) ক্রাউন সিমেন্টের শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৩ টাকা ৫৬ পয়সা। আগের বছর একই সময়ে ইপিএস ছিল ৫ টাকা ৯০ পয়সা।
অন্যদিকে, ৩০ জুন, ২০২৫ সমাপ্ত অর্থবছরের তিন প্রান্তিকে বা ৯ মাসে (জুলাই’২৪ থেকে মার্চ’২৫) স্কয়ার ফার্মার শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ২১ টাকা ১৫ পয়সা। আগের বছর একই সময়ে ইপিএস ছিল ১৮ টাকা ২৪ পয়সা।
এছাড়া, ৩০ জুন, ২০২৫ সমাপ্ত অর্থবছরের তিন প্রান্তিকে বা ৯ মাসে (জুলাই’২৪ থেকে মার্চ’২৫) স্কয়ার টেক্সটাইলের শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৫ টাকা ১০ পয়সা। আগের বছর একই সময়ে ইপিএস ছিল ৪ টাকা ১০ পয়সা।
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)