ঢাকা, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩
রাকসু ফলাফলে হইচই: শিবিরের দখল, ছাত্রদলের চমক
নিজস্ব প্রতিবেদক:রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনে বিপুল জয় পেয়েছে ইসলামী ছাত্রশিবির। সংগঠনটি ভিপি, এজিএসসহ মোট ২০টি পদে জয়লাভ করেছে। তবে জিএসসহ তিনটি পদ তাদের হাতছাড়া হয়েছে। এই তিনটির মধ্যে ক্রীড়া সম্পাদক পদে ছাত্রদল সমর্থিত প্যানেলের নার্গিস খাতুন বিজয়ী হয়েছেন।
ভিপি পদে ইসলামী ছাত্রশিবির সমর্থিত ‘সম্মিলিত শিক্ষার্থী জোট’ প্যানেলের মোস্তাকুর রহমান জাহিদ এবং এজিএস পদে এস এম সালমান সাব্বির জয়ী হয়েছেন। অন্যদিকে, জিএস পদে ‘আধিপত্যবিরোধী ঐক্য’ প্যানেলের প্রার্থী সালাহউদ্দিন আম্মার জয় পেয়েছেন। তিনি বৈষম্যবিরোধী আন্দোলনের আলোচিত সমন্বয়ক ছিলেন। বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক পদে স্বতন্ত্র প্রার্থী তোফায়েল আহমেদ তোফা নির্বাচিত হয়েছেন।
রাকসুর শীর্ষ দুই পদে শিবিরের প্রধান প্রতিদ্বন্দ্বী ছিলেন ছাত্রদল সমর্থিত ‘ঐক্যবদ্ধ নতুন প্রজন্ম’ প্যানেলের ভিপি প্রার্থী শেখ নূর উদ্দীন আবীর এবং এজিএস প্রার্থী জাহিন বিশ্বাস এষা। জিএস পদে শিবিরের প্রার্থী ফজলে রাব্বি মো. ফাহিম রেজা পরাজিত হন আধিপত্যবিরোধী ঐক্যের সালাহউদ্দিন আম্মারের কাছে।
বৃহস্পতিবার (১৬ অক্টোবর) শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ শেষে শুক্রবার সকাল সাড়ে ৮টায় বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল ইসলাম মিলনায়তনে ফলাফল ঘোষণা করা হয়। রাকসু নির্বাচন কমিশন রাতভর পৃথকভাবে ১৭টি হল সংসদের ফল প্রকাশ করে।
ভিপি পদে জাহিদ পেয়েছেন ১২,৬৮৭ ভোট, আর ছাত্রদলের আবীর পেয়েছেন ৩,৩৯৭ ভোট। এজিএস পদে এস এম সালমান সাব্বির পেয়েছেন ৬,৯৭১ ভোট, আর ছাত্রদলের এষা পেয়েছেন ৫,৯৪১ ভোট। জিএস পদে সালাহউদ্দিন আম্মার পেয়েছেন ১১,৫৩৭ ভোট, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ফজলে রাব্বি মো. ফাহিম রেজা পেয়েছেন ৫,৭২৯ ভোট।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মোট ১৭টি হলে ৬টি মেয়েদের ও ১১টি ছেলেদের। মোট ভোটার ছিলেন ২৮,৯০৯ জন, যার মধ্যে ভোট দিয়েছেন ২০,১৮৭ জন। ভোটের হার দাঁড়িয়েছে ৬৯.৮৩ শতাংশ।
ডুয়া/নয়ন
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- মাস্টারদা সূর্য সেন হল অ্যালামনাইয়ের নতুন কমিটি ঘোষণা, সভাপতি ডাবলু, সাধারণ সম্পাদক পলাশ
- আফগান যুবাদের কাছে হারল বাংলাদেশের যুবারা
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যাপক মাহমুদ আলমের মৃত্যু, উপাচার্যের শোক
- যুক্তরাষ্ট্রের ডিভি লটারিতে বাংলাদেশিরা কি অংশ নিতে পারবে? জানুন বিস্তারিত
- জেনে নিন আজকের বাজারে ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট স্বর্ণের দাম কত? জেনে নিন
- বৃহস্পতিবার রাজধানীর যেসব মার্কেট-দোকানপাট বন্ধ
- নভেম্বরে টানা তিন দিনের ছুটির সুযোগ, যারা পাবেন
- ১৫ দিনের ব্যবধান দুইবার হবে শারদীয় দুর্গাপূজা
- ডেকে নিয়ে কুপিয়ে হত্যা: ঢাবির সাবেক ছাত্রলীগ নেতা গ্রেপ্তার
- নতুন পে-স্কেলে শিক্ষকদের বেতন কবে, জানাল অর্থ মন্ত্রণালয়
- আজকের বাজারে স্বর্ণের দাম (২১ অক্টোবর)
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম কত? জেনে নিন
- এসএসসির টেস্ট পরীক্ষা ২৮ অক্টোবর থেকে, ফল প্রকাশ ১৫ নভেম্বর
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ অক্টোবর)