ঢাকা, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩
কল ড্রপে বিরক্ত? কয়েক মিনিটেই পাবেন সমাধান
তথ্য প্রযুক্তিডেস্ক: প্রায়ই ফোনে কথা বলার সময় হঠাৎ কল কেটে যায়—যা অত্যন্ত বিরক্তিকর অভিজ্ঞতা। অনেকেই মনে করেন এটি কেবল মোবাইল অপারেটরের সমস্যা, কিন্তু বাস্তবে ফোনের ভেতরের ছোটখাটো ত্রুটি থেকেও এমন কল ড্রপ হতে পারে। তবে কিছু সহজ উপায়ে ঘরে বসেই এই সমস্যা সমাধান করা সম্ভব।
কল ড্রপ সমস্যা কমাতে যা করতে পারেন:
১. ফোন রিস্টার্ট করুন:মাঝে মাঝে ফোনে অস্থায়ী ত্রুটি দেখা দেয়, যা শুধু রিস্টার্ট করলেই ঠিক হয়ে যায়। এতে ফোন আবার নেটওয়ার্ক সার্চ করে নতুনভাবে সংযোগ স্থাপন করে।
২. এরোপ্লেন মোড অন-অফ করুন:যদি হঠাৎ নেটওয়ার্ক চলে যায়, তাহলে ১০-১৫ সেকেন্ডের জন্য এরোপ্লেন মোড চালু রেখে পরে বন্ধ করুন। এতে ফোন নতুনভাবে সিগন্যাল খুঁজে নেয়।
৩. সিম কার্ড পরীক্ষা করুন:সিম ঠিকভাবে বসানো আছে কি না নিশ্চিত করুন। সিম খুলে পরিষ্কার করে পুনরায় সেট করুন। অনেক সময় আলগা বা ধুলোমাখা সিম থেকেই কল ড্রপ হতে পারে।
৪. নেটওয়ার্ক সেটিংস রিসেট করুন:ফোনের সেটিংসে গিয়ে ‘নেটওয়ার্ক সেটিংস রিসেট’ অপশনটি বেছে নিন। এতে সব নেটওয়ার্ক কনফিগারেশন ফ্যাক্টরি অবস্থায় ফিরে যাবে, যা সমস্যা সমাধানে সহায়তা করে।
৫. নেটওয়ার্ক মোড পরিবর্তন করুন:ফোন যদি স্বয়ংক্রিয় নেটওয়ার্ক মোডে ঠিকভাবে সিগন্যাল না পায়, তাহলে সেটিংস থেকে নিজে ৪জি, ৩জি বা ২জি মোডে পরিবর্তন করে দেখুন।
৬. সফটওয়্যার আপডেট করুন:পুরনো সিস্টেম সফটওয়্যার অনেক সময় নেটওয়ার্কের সঙ্গে সামঞ্জস্য হারায়। তাই ফোনে কোনো আপডেট থাকলে ইনস্টল করে নিন।
এই সহজ পদক্ষেপগুলো অনুসরণ করলে বারবার কল কেটে যাওয়ার সমস্যাটি অনেকাংশে কমে যেতে পারে।
এমজে
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির শিক্ষার্থীদের জন্য জরুরি বিজ্ঞপ্তি
- অস্থায়ী কার্যালয়ে যাওয়া নিয়ে শিক্ষার্থীদের যে নির্দেশনা দিল সেন্ট্রাল ইউনিভার্সিটি
- ঢাবির গোপন ও স্পর্শকাতর নথি পাচারের দায়ে অফিস সহায়ক জসিম গ্রেপ্তার
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অনার্স চতুর্থ বর্ষের নিবন্ধন শুরু
- জাতীয় সংসদ সচিবালয়ে ২৮ পদে ১৫৫ জনের চাকরির সুযোগ
- ঢাবি ছাত্রলীগের সহ-সভাপতি গ্রেপ্তার
- ঢাবি ক্যাম্পাসের নিরাপত্তা জোরদারে জরুরি নির্দেশনা
- দেশের বাজারে ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম কত?
- ঢাবির ছয় সহকারী প্রক্টরের পদত্যাগের সিদ্ধান্ত, তিনজনের পদত্যাগ
- ঢাবির ভর্তি আবেদন শুরু আজ
- ঢাবি সিনেট ভবনের সামনে ককটেল বিস্ফোরণ
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার সময়সূচি নিয়ে যা জানা গেল
- অবশেষে মুখ খুললেন আমির হামজা
- আজকের খেলার সময়সূচি (৮ নভেম্বর)
- বিয়ের আগে হবু জীবনসঙ্গীকে নিয়ে ফেসবুকে জুমার পোস্ট