ঢাকা, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩
ফের ৪৮ ঘণ্টার যুদ্ধবিরতিতে পাকিস্তান-আফগানিস্তান
আন্তর্জাতিক ডেস্ক: নতুন করে সীমান্তে সংঘর্ষের পর পাকিস্তান ও আফগানিস্তান আপাতত ৪৮ ঘণ্টার জন্য যুদ্ধবিরতি ঘোষণা করেছে। এর আগে কাতার ও ইরানের মধ্যস্থতায় দুই দেশ সাময়িক যুদ্ধবিরতিতে সম্মত হলেও ২৪ ঘণ্টার মধ্যে তা ভেঙে পড়েছিল।
পাকিস্তানের পররাষ্ট্র দফতর বলেছে, আফগানিস্তানের তালেবান সরকারের অনুরোধে ৪৮ ঘণ্টার যুদ্ধবিরতি আজ সন্ধ্যা ৬টা থেকে কার্যকর হয়েছে।
তবে তালেবানের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ সোশালমিডিয়া এক্সে-এক পোস্টে লিখেছেন যে পাকিস্তানের অনুরোধেই যুদ্ধবিরতি বাস্তবায়ন করা হচ্ছে।
পাকিস্তানের পররাষ্ট্র দপ্তরের মতে, তালেবান সরকার আলোচনার অনুরোধও করেছে।
এদিকে তালেবান সরকারের মুখপাত্র জানান, তিনি তাদের নিরাপত্তা বাহিনীকে যুদ্ধবিরতি মেনে চলতে বলেছেন যতক্ষণ না অন্য পক্ষ থেকে কোনো লঙ্ঘন হয়।
প্রসঙ্গত, গত সপ্তাহে আফগানিস্তানে বেশ কয়েকটি বিস্ফোরণের পর প্রতিবেশী দেশ পাকিস্তানের সঙ্গে তাদের সহিংসতা তৈরি হয়। কাবুল ওই বিস্ফোরণগুলোর জন্য ইসলামাবাদকে দায়ী করেছে। তালেবান পাকিস্তানকে লক্ষ্য করে জঙ্গিদের আশ্রয় দেওয়ার দাবিও অস্বীকার করেছে।
দুই পক্ষ কেবল সীমান্তে আধিপত্য বিস্তারের জন্য লড়াই করছে না, বরং সোশ্যাল মিডিয়াতেও জনগণকে বোঝানোর চেষ্টা করছে যে তারা অপরপক্ষের তুলনামূলক বেশি ক্ষতি করছে।
এই সপ্তাহের শুরুতে তালেবান দাবি করেছিল, তারা পাকিস্তানি সেনাবাহিনীর ৫৮ জন সদস্যকে হত্যা করেছে। তবে ইসলামাবাদ বলে, তারা ২০০ জন "তালেবান এবং সহযোগী সন্ত্রাসী"কে হত্যা করেছে।
বুধবারও দুই পক্ষের মধ্যে সহিংসতার খবর পাওয়া যাচ্ছিল।
কেএমএ
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: Live দেখুন এখানে
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্যকে প্রত্যাখ্যান শিক্ষার্থীদের
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- প্রাথমিকে ১৪ হাজার শিক্ষকের নিয়োগপত্র, যোগদান ও পদায়নের সূচি প্রকাশ
- আজ ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ সেপ্টেম্বর)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ সেপ্টেম্বর)
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্য অধ্যাপক লুৎফর রহমান
- বাস ভাড়া বাড়িয়ে প্রজ্ঞাপন জারি
- ইবনে সিনা ট্রাস্টে মেডিকেল অফিসার নিয়োগ, আবেদন অনলাইনে
- ডিসেম্বরে দেশে ফেরা নিয়ে নতুন ঘোষণা হাসিনার
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ সেপ্টেম্বর)