ঢাকা, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩
বাংলাদেশকে বকেয়া পরিশোধে জুন পর্যন্ত সময় দিলো আদানি
ডুয়া নিউজ : আগামী জুনের মধ্যে বিদ্যুতের বকেয়া বিল পরিশোধে বাংলাদেশকে নতুন করে সময় বেঁধে দিয়েছে ভারতীয় ব্যবসায়িক গোষ্ঠী আদানি গ্রুপ। এ জন্য বিদ্যুৎ উন্নয়ন বোর্ডকে (পিডিবি) চিঠি দিয়েছে তারা।
রোববার (১৯ জানুয়ারি) বিদ্যুৎ উন্নয়ন বোর্ডকে (পিডিবি) এ-সংক্রান্ত একটা চিঠি পাঠিয়েছে কোম্পানিটি।
চিঠিতে বলা হয়েছে, ৬ জানুয়ারি পর্যন্ত পিডিবির কাছে আদানির পাওনা ১০ হাজার ৩০৯ কোটি টাকা। জুনের মধ্যে বিল পরিশোধ করলে বিলম্ব ফি মওকুফের প্রস্তাব দিয়েছে কোম্পানিটি।
এর আগে ৯ জানুয়ারি আদানি ও পিডিবির মধ্যে বৈঠক অনুষ্ঠিত হয়।
জানা গেছে, দিনে দেড় হাজার মেগাওয়াট পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ করেছে এ কেন্দ্রটি। টাকা পাওনা নিয়ে গত বছরের আগস্টের পর থেকে আদানির সঙ্গে অন্তর্বর্তী সরকারের টানাপোড়েন চলছে। পরে অক্টোবরে বকেয়া শোধে বিদ্যুৎ সরবরাহ বন্ধের হুমকিও দেয় আদানি। নভেম্বরে একটি ইউনিটের উৎপাদন আদানি বন্ধও রাখে। পরে আংশিক বকেয়া পরিশোধ করে বাংলাদেশ।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- মেসির ১০ নম্বর জার্সি কি অবসর নিতে পারবে?
- ঢাবিতে গ্রিন নেক্সাস কর্মসূচি সমাপ্ত
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার