ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
রোম সফর শেষে দেশে ফিরলেন প্রধান উপদেষ্টা
নিজস্ব প্রতিবেদক: ইতালির রোমে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (এফএও) আয়োজিত ওয়ার্ল্ড ফুড ফোরামে অংশগ্রহণ শেষে দেশে ফিরেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। ফোরামে তিনি প্রধান বক্তা হিসেবে বিশ্বব্যাপী ক্ষুধা ও দারিদ্র্য নিরসনে ছয় দফা প্রস্তাবনা উপস্থাপন করে আন্তর্জাতিক মহলে প্রশংসা কুড়িয়েছেন।
বুধবার (১৫ অক্টোবর) সকালে বাংলাদেশ সময় ৮টা ২০ মিনিটে বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন প্রধান উপদেষ্টা। তার প্রেস উইং সূত্রে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
মঙ্গলবার (১৪ অক্টোবর) স্থানীয় সময় সন্ধ্যা ৭টা ২০ মিনিটে ইতালির ফিউমিসিনো বিমানবন্দর থেকে তিনি ঢাকার উদ্দেশে রওনা দেন। এর আগে গত রোববার (১২ অক্টোবর) বিকেলে রোমে পৌঁছালে বিমানবন্দরে তাকে স্বাগত জানান ইতালিতে বাংলাদেশের রাষ্ট্রদূত এটিএম রোকেবুল হক।
সফরকালে অধ্যাপক ইউনূস ব্রাজিলের প্রেসিডেন্ট, জিবুতির প্রধানমন্ত্রী এবং রোমের মেয়রের সঙ্গে পৃথক বৈঠক করেন। বৈঠকগুলোতে বাংলাদেশের উন্নয়ন সহযোগিতা, কৃষি প্রযুক্তি বিনিময় ও সামাজিক ব্যবসা সম্প্রসারণ নিয়ে আলোচনা হয়।
এই সফরের মূল আকর্ষণ ছিল সোমবার অনুষ্ঠিত ওয়ার্ল্ড ফুড ফোরামের উদ্বোধনী অধিবেশন, যেখানে ড. ইউনূসের বক্তৃতা ক্ষুধামুক্ত ও টেকসই ভবিষ্যতের লক্ষ্যে নতুন দৃষ্টিভঙ্গি উপস্থাপন করে বলে জানায় আয়োজক সংস্থা।
এমজে
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- আগামী ১০ বছরে যেসব চাকরির চাহিদা বাড়বে, জেনে নিন
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- ছাত্রের সঙ্গে শিক্ষিকার শারীরিক সম্পর্ক, ৭ বছরের জেল
- এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের জন্য বড় সুখবর
- নতুন প্রজন্মকে তামাকের ক্ষতি থেকে বাঁচাতে ঘরে ঘরে সচেতনতা জরুরি