ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
রোমে বিশ্বনেতাদের সঙ্গে বৈঠক শেষে দেশে ফিরছেন প্রধান উপদেষ্টা
নিজস্ব প্রতিবেদক: ইতালির রোমে দুই দিনের সফল সফর শেষে ঢাকার উদ্দেশে রওনা হয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।
মঙ্গলবার (১৪ অক্টোবর) স্থানীয় সময় সন্ধ্যা ৭টা ২০ মিনিটে রোমের বিমানবন্দর থেকে একটি ফ্লাইটে করে তিনি দেশের পথে যাত্রা করেন। তার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার এই তথ্য নিশ্চিত করেছেন।
অধ্যাপক ড. ইউনূস রোমে অবস্থানকালে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (এফএও) সদর দপ্তরে অনুষ্ঠিত বিশ্ব খাদ্য ফোরামের (ডব্লিউএফএফ) বিভিন্ন অধিবেশনে সক্রিয়ভাবে অংশ নেন। এ সময় তিনি বিশ্বের বিভিন্ন রাষ্ট্র ও আন্তর্জাতিক সংস্থার শীর্ষস্থানীয় ব্যক্তিদের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠকে মিলিত হন।
তার এই সফরকালে ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা, এফএও মহাপরিচালক কু ডংইউ, আন্তর্জাতিক কৃষি উন্নয়ন তহবিলের (আইএফএডি) প্রেসিডেন্ট আলভারো লারিও, বিশ্ব খাদ্য কর্মসূচির ভারপ্রাপ্ত নির্বাহী পরিচালক কার্ল স্কাউসহ আরও বেশ কয়েকজন বিশ্বনেতা ও কর্মকর্তার সঙ্গে তার সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
এছাড়াও, প্রধান উপদেষ্টার এই সফরকালে রোমে বসবাসরত বাংলাদেশি প্রবাসী সম্প্রদায়ের নেতারাও তার সঙ্গে সাক্ষাৎ করেন।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- ফের কমল স্বর্ণের দাম, ভরিতে ৭১১৫ টাকা
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- আগামী ১০ বছরে যেসব চাকরির চাহিদা বাড়বে, জেনে নিন
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত