ঢাকা, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩
ভারতে যাত্রীবাহী বাসে আগুন, নি-হ-ত ১৯
আন্তর্জাতিক ডেস্ক: রাজস্থানের জয়সলমে ভয়াবহ অগ্নিকাণ্ডে যাত্রীবাহী একটি বাস পুড়ে ছাই হয়ে গেছে। মঙ্গলবার (১৪ অক্টোবর) বিকেলে ঘটে যাওয়া এই মর্মান্তিক ঘটনায় অন্তত ১৯ জন প্রাণ হারিয়েছেন এবং বহু যাত্রী আহত হয়েছেন। স্থানীয় প্রশাসন জানিয়েছে, বাসটিতে ৫৭ জন যাত্রী ছিলেন। প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়।
পুলিশ জানায়, জয়সলম থেকে জোধপুরগামী বাসটি বিকেল ৩টার দিকে যাত্রা শুরু করে। জয়সলম-জোধপুর মহাসড়কে পৌঁছালে হঠাৎ বাসের পেছন দিক থেকে ধোঁয়া উঠতে দেখা যায়। চালক বাসটি থামিয়ে যাত্রীদের নামানোর চেষ্টা করলেও মুহূর্তের মধ্যে আগুন পুরো বাসে ছড়িয়ে পড়ে।
প্রত্যক্ষদর্শীরা বলেন, অনেক যাত্রী আগুন ছড়িয়ে পড়ার আগেই বের হতে পারেননি। স্থানীয়রা ও পথচারীরা আগুন নেভাতে ও উদ্ধারকাজে যোগ দেন। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে এবং আহতদের জয়সলমেরের জওহর হাসপাতালে ভর্তি করে।
রাজ্যের মুখ্যমন্ত্রী ভজনলাল শর্মা দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করে আহতদের যথাযথ চিকিৎসা ও নিহতদের পরিবারকে সহায়তা প্রদানের নির্দেশ দিয়েছেন। জেলা প্রশাসন ইতিমধ্যেই হেল্পলাইন চালু করে উদ্ধার ও ত্রাণ কার্যক্রম শুরু করেছে।
এমজে
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- এস আলমের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল
- মেসির শেষ আন্তর্জাতিক ম্যাচ, বাংলাদেশে দেখবেন যেভাবে
- প্রবাসের ঠিকানা বদলায় শিকড়ের পরিচয় নয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের রুটিন প্রকাশ, দেখুন এখানে
- প্রধান শিক্ষক নিয়োগে হাইকোর্টের রায় স্থগিত
- জাবির জঙ্গলে গভীর রাতে তিন নারীসহ পাঁচ বহিরাগত আটক
- চাঁদাবাজির অভিযোগে গ্রেপ্তার বিএনপি নেতা স্বপন
- ৫২ বছর এক টাকায় পড়িয়ে রাষ্ট্রীয় সম্মাননা পেলেন গাইবান্ধার লুৎফুর রহমান
- আজকের বাজারে স্বর্ণের দাম (৮ অক্টোবর)
- ফ্যামিলি কার্ডের আশায় টিপসই দিয়ে ‘বিয়ে হয়ে গেল’ আছিয়ার
- ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি নিয়ে যা জানা গেল
- দৈনন্দিন একাডেমিক কার্যক্রম সহজকরণে 'ক্লাসট্যাবলেট'
- অভিজ্ঞতা ছাড়াই প্রাণ গ্রুপে চাকরি, আবেদন ৩ নভেম্বর পর্যন্ত