ঢাকা, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩
নতুন ৪ দেশে প্রবাসী ভোটার নিবন্ধন কার্যক্রম শুরু: ইসি সচিব
নিজস্ব প্রতিবেদক: নির্বাচন কমিশন (ইসি) সচিব আখতার আহমেদ জানিয়েছেন, ওমান, দক্ষিণ আফ্রিকা, মালদ্বীপ এবং জর্ডানে নতুন করে প্রবাসী ভোটার নিবন্ধন কার্যক্রম শুরুর অনুমোদন পাওয়া গেছে। এর ফলে মোট ১১টি দেশে প্রবাসীদের ভোটার করে নেওয়ার কার্যক্রম পরিচালিত হবে। মঙ্গলবার (১৪ অক্টোবর) নির্বাচন ভবনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ইসি সচিব এ তথ্য নিশ্চিত করেন।
ইসি সচিব আখতার আহমেদ বলেন, "প্রবাসী ভোটারদের ভোটাধিকারের ব্যাপারে এখন পর্যন্ত আমরা ১১টি দেশে এই কার্যক্রম শুরু করেছি। নিবন্ধন কার্যক্রম চলছে। সর্বশেষ যেটা হয়েছে, মার্কিন যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক ও ওয়াশিংটনে এটা অলরেডি (ইতিমধ্যে) চালু হয়েছে। মায়ামি ও লস অ্যাঞ্জেলেসে আজকেই চালু হয়ে যাবে।"
তিনি আরও উল্লেখ করেন যে, নতুন এই চারটি দেশে কার্যক্রম শুরু হলেও, আসন্ন নির্বাচনের মধ্যে কতটুকু তাদের অন্তর্ভুক্ত করা যাবে তা নিয়ে প্রশ্ন রয়েছে। এর কারণ হিসেবে তিনি জানান, পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয় করে কারিগরি দল পাঠিয়ে এবং সিস্টেম স্থাপন করে এই কার্যক্রম শুরু করতে কিছুটা সময় লাগে।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- ১১-২০ গ্রেডের চাকরিতে ভাইভার নম্বর বাড়ছে
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)
- নতুন পে-স্কেলে মোবাইল ভাতা পাবেন সরকারি চাকরিজীবীরা, কোন গ্রেডে কত?
- বিসিএস শিক্ষা ক্যাডারের ৬১৮ প্রভাষকের চাকরি স্থায়ীকরণ