ঢাকা, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩
গাজায় ইসরায়েলের হামলায় ধ্বংসের পরিসংখ্যান প্রকাশ করেছে জাতিসংঘ
আন্তর্জাতিক ডেস্ক: ইসরায়েলের সঙ্গে চলমান দুই বছরের সংঘাতের কারণে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার প্রায় ৮০ শতাংশ ভবন ধ্বংস বা ক্ষতিগ্রস্ত হয়েছে।
মঙ্গলবার এই পরিসংখ্যান প্রকাশ করেছে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি)।
ইউএনডিপি জানিয়েছে, গাজা নগরীতে ধ্বংসের হার আরও বেশি, প্রায় ৯২ শতাংশ। সংস্থাটি বর্তমানে গাজা উপত্যকা পুনর্গঠনের চাহিদা নিরূপণ ও পরিকল্পনা তৈরি করছে। সংস্থার জেনেভা শাখার মুখপাত্র এই ধ্বংসযজ্ঞকে বিধ্বংসী বলে অভিহিত করেছেন।
ইউএনডিপি জানিয়েছে, পুনর্গঠনের কাজ শুরু করার আগে গাজা থেকে অন্তত ৫ কোটি ৫০ লাখ টন ধ্বংসাবশেষ অপসারণ করা প্রয়োজন। তবে অবিস্ফোরিত গোলাবারুদের কারণে ধ্বংসাবশেষ অপসারণ কার্যক্রমে বড় ধরনের বাধা তৈরি হচ্ছে। সংস্থার তথ্য অনুযায়ী, ধ্বংসাবশেষের নিচ থেকে প্রায়ই মরদেহ উদ্ধার হচ্ছে, যা শনাক্ত ও সংরক্ষণ করা আবশ্যক।
জাতিসংঘ, ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) এবং বিশ্বব্যাংকের যৌথ হিসাব অনুযায়ী, গাজা উপত্যকাকে পুনরায় বসবাসযোগ্য করার জন্য কমপক্ষে ৭০ বিলিয়ন ডলারের প্রয়োজন হবে।
এদিকে, বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)-এর মহাপরিচালক টেড্রোস আধানম গেব্রেইয়েসুস বলেছেন, যুদ্ধবিরতির পর থেকে সংস্থাটি গাজায় স্বাস্থ্যসেবা কার্যক্রম জোরদার করেছে। উপত্যকার হাসপাতালগুলোতে জরুরি চিকিৎসক দল পাঠানো হয়েছে এবং আটটি ট্রাকের মাধ্যমে ইনসুলিন, ল্যাবের সরঞ্জাম ও জরুরি ওষুধ সরবরাহ করা হয়েছে।
টেড্রোস বলেন, গাজার স্বাস্থ্য ব্যবস্থাকে পুনর্গঠন করতে হবে। এই সংকট আমাদের জন্য স্বাস্থ্য ব্যবস্থাকে আরও শক্তিশালী, ন্যায়সঙ্গত ও মানুষের প্রয়োজনকেন্দ্রিকভাবে গড়ে তোলার সুযোগ তৈরি করেছে।
তিনি আরও যোগ করেছেন, শান্তি হল সবচেয়ে কার্যকর ওষুধ।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- মেসির ১০ নম্বর জার্সি কি অবসর নিতে পারবে?
- ঢাবিতে গ্রিন নেক্সাস কর্মসূচি সমাপ্ত
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ