ঢাকা, সোমবার, ৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩
নর্থ সাউথের সেই শিক্ষার্থীকে ১০ দিনের রিমান্ডে নিতে চায় পুলিশ
নিজস্ব প্রতিবেদক: ধর্ম অবমাননার অভিযোগে গ্রেপ্তার নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী অপূর্ব পালকে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ডে নিতে চেয়েছে পুলিশ। এ বিষয়ে শুনানি মঙ্গলবার (১৪ অক্টোবর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে অনুষ্ঠিত হবে।
এর আগে গত ৯ অক্টোবর মামলার তদন্ত কর্মকর্তা ভাটারা থানার উপপরিদর্শক (এসআই) চাঁদ মিয়া আসামিকে রিমান্ডে নেওয়ার আবেদন করেন। আদালত আসামির উপস্থিতিতে শুনানির জন্য আজকের তারিখ নির্ধারণ করেন।
রিমান্ড আবেদনে উল্লেখ করা হয়, অভিযুক্ত অপূর্ব পাল ইচ্ছাকৃতভাবে কোরআন শরীফ অবমাননা করে মুসলমানদের ধর্মীয় অনুভূতিতে আঘাত করেছেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে স্বীকার করেছে, ঘটনাদিন কোরআন হাতে নিয়ে তা মেঝেতে ফেলে পা দিয়ে পদদলিত করেছে। বিষয়টি দেশব্যাপী আলোচনার জন্ম দিয়েছে এবং গণমাধ্যমে ব্যাপকভাবে প্রচারিত হয়েছে। তদন্ত কর্মকর্তা মনে করছেন, এ ঘটনার পেছনে কারও ইন্ধন বা সংগঠিত উসকানি রয়েছে কিনা তা উদঘাটনে রিমান্ডে নেওয়া প্রয়োজন।
এর আগে গত ৪ অক্টোবর মধ্যরাতে রাজধানীর একটি আবাসিক এলাকা থেকে অপূর্ব পালকে গ্রেপ্তার করা হয়। এর আগে সকালে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ভেতরে কোরআন অবমাননার অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিক্ষোভ শুরু করলে প্রশাসন দ্রুত ব্যবস্থা নেয় এবং অভিযুক্ত শিক্ষার্থীকে ক্যাম্পাস থেকে বের করে দেয়।
ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে উত্তেজনা ছড়িয়ে পড়ে। রাতে তার বাসার সামনে শিক্ষার্থী ও স্থানীয় বাসিন্দারা বিক্ষোভ করলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে আটক করে থানায় নিয়ে যায়।
পরবর্তীতে ভাটারা থানার উপপরিদর্শক হাসমত আলী বাদী হয়ে ধর্ম অবমাননার অভিযোগে মামলা দায়ের করেন। এরপর আদালত তাকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর আদেশ দেন।
এমজে
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশের জলবায়ু অগ্রাধিকার তুলে ধরতে তুরস্ক যাচ্ছে YFB-এর প্রতিনিধিদল
- মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি দেবে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি
- আজকের বাজারে স্বর্ণের দাম (০৩ নভেম্বর)
- ঢাবির ২০২৬-২৭ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ
- বিশ্ববিদ্যালয়-মেডিকেল ভর্তি পরীক্ষা কি পেছাচ্ছে?
- পুলিশের ৭৮ পরিদর্শক পদোন্নতি পেয়ে হলেন এএসপি
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অনার্স চতুর্থ বর্ষের নিবন্ধন শুরু
- সাপ্লিমেন্টারি পরীক্ষার্থীদের ঢাবির ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ নিয়ে যা জানা গেল
- যুক্তরাষ্ট্রে প্রাণীর সঙ্গে যৌন বিকৃতির অভিযোগে সাবেক শিবির নেতা গ্রেপ্তার
- কিউএসের এশিয়া র্যাঙ্কিংয়ে বাংলাদেশের শীর্ষ ২০ বিশ্ববিদ্যালয়ের তালিকা প্রকাশ
- জাতীয়করণের তালিকায় ৫ বেসরকারি কলেজ
- পিছিয়ে যাচ্ছে মেডিকেল ও ডেন্টাল ভর্তি পরীক্ষা
- সরাসরি সাক্ষাৎকারে ১৩০ পদে নিয়োগ দেবে মেঘনা গ্রুপ
- এমপিওভুক্ত শিক্ষকদের বদলি নিয়ে সর্বশেষ যা জানা গেল
- বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ২৫ পদে ৪২ জনের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ