ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
জেন-জি বিক্ষোভে নড়ল মাদাগাস্কার, পালালেন প্রেসিডেন্ট
আন্তর্জাতিক ডেস্ক: মাদাগাস্কারে চলমান জেন-জি বিক্ষোভ এবং ক্রমবর্ধমান জনরোষের মুখে প্রেসিডেন্ট আন্দ্রি নিরিনা রাজোয়েলিনা দেশ ছেড়ে পালিয়েছেন।
রোববার (১২ অক্টোবর) তিনি দেশ ছাড়েন এবং সোমবার (১৩ অক্টোবর) তার এই প্রস্থানের বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়। গত কয়েক সপ্তাহ ধরে যুবসমাজের নেতৃত্বে রাজোয়েলিনার পদত্যাগের দাবিতে দেশজুড়ে ব্যাপক বিক্ষোভ চলছিল।
দেশটির বিরোধীদলীয় নেতা সিতেনি র্যান্ড্রিয়ানাসোলোনিয়াইকো রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে প্রেসিডেন্টের দেশত্যাগের খবর নিশ্চিত করেছেন। তিনি জানান, প্রেসিডেন্টের দপ্তরের কর্মকর্তারাও এই তথ্য নিশ্চিত করেছেন, তবে রাজোয়েলিনার বর্তমান অবস্থান সম্পর্কে কোনো তথ্য জানা যায়নি।
সম্প্রতি সেনাবাহিনীর একটি গুরুত্বপূর্ণ অংশের সমর্থন হারান রাজোয়েলিনা, এবং তিনি ওই সেনা সদস্যদের বিরুদ্ধে অভ্যুত্থানের ষড়যন্ত্রের অভিযোগও তুলেছিলেন। ফরাসি সংবাদমাধ্যম এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, ২০১৪ সালে ফরাসি নাগরিকত্ব পাওয়া রাজোয়েলিনাকে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর সঙ্গে একটি বিশেষ চুক্তির আওতায় ফরাসি সামরিক বিমানে করে দেশ থেকে সরিয়ে নেওয়া হয়েছে।
এদিকে, মাদাগাস্কারের প্রেসিডেন্ট দপ্তর জানিয়েছে, রাজোয়েলিনা সোমবার সন্ধ্যা ৭টায় (বাংলাদেশ সময় রাত ১১টায়) জাতির উদ্দেশে ভাষণ দেবেন। বিশ্লেষকদের মতে, রাজোয়েলিনার দেশত্যাগ মাদাগাস্কারের রাজনৈতিক অস্থিরতায় নতুন মাত্রা যোগ করেছে। সাম্প্রতিক সপ্তাহগুলোতে তার প্রশাসনের বিরুদ্ধে দুর্নীতি, বেকারত্ব ও অর্থনৈতিক স্থবিরতার অভিযোগে দেশজুড়ে বিক্ষোভ শুরু হয়, যা এখন এক বড় রাজনৈতিক সংকটে রূপ নিয়েছে।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- ফের কমল স্বর্ণের দাম, ভরিতে ৭১১৫ টাকা
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের জন্য বড় সুখবর
- আজকের খেলার সময়সূচি (৩১ আগস্ট)
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত