ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
১৩ লাখ রোহিঙ্গা শরণার্থীকে আশ্রয় দিয়েছে বাংলাদেশ: প্রধান উপদেষ্টা
নিজস্ব প্রতিবেদক: প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, বাংলাদেশ একটি ছোট আয়তনের দেশ হওয়া সত্ত্বেও ১৭ কোটি মানুষের খাদ্যের যোগান দিচ্ছে এবং মিয়ানমারে সহিংসতার শিকার হয়ে পালিয়ে আসা ১৩ লাখ রোহিঙ্গা শরণার্থীকে আশ্রয় দিয়েছে।
গত সোমবার (১৩ অক্টোবর) ইতালির রোমে বিশ্ব খাদ্য ফোরামের সমাবেশে প্রধান বক্তা হিসেবে তিনি এই মন্তব্য করেন। ড. ইউনূস তার লিখিত বক্তব্যে বাংলাদেশের কৃষি খাতের সাফল্যের বিস্তারিত তুলে ধরেন। তিনি বলেন, বাংলাদেশ ধান উৎপাদনে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছে এবং বর্তমানে বিশ্বের শীর্ষ ধান, শাকসবজি ও মিঠাপানির মাছ উৎপাদনকারী দেশগুলোর মধ্যে অন্যতম।
প্রধান উপদেষ্টা আরও জানান, দেশের কৃষকেরা ফসল চাষের ঘনত্ব ২১৪ শতাংশে উন্নীত করেছেন এবং ১৩৩টি জলবায়ু-সহনশীল ধানের জাত উদ্ভাবন করা হয়েছে। কৃষি যান্ত্রিকীকরণে ৭০ শতাংশ পর্যন্ত ভর্তুকি দেওয়া হচ্ছে এবং একটি শক্তিশালী খাদ্য বিতরণ ব্যবস্থা গড়ে তোলা হয়েছে। এর ফলে শিশুদের খর্বতা কমেছে এবং খাদ্যতালিকা আরও বৈচিত্র্যময় হয়েছে। মাটি, পানি ও জীববৈচিত্র্য সুরক্ষার মাধ্যমে কৃষি খাতকে আরও সবুজ করা হয়েছে।
তিনি ২০১৬ সালে ফুড অ্যান্ড অ্যাগ্রিকালচারাল অর্গানাইজেশন (এফএও) কর্তৃক গঠিত ‘নোবেল পিস লরিয়েটস অ্যালায়েন্স ফর ফুড সিকিউরিটি অ্যান্ড পিস’ এর একজন সদস্য হিসেবে আনন্দ প্রকাশ করেন এবং আশা করেন এটি ভবিষ্যতে আরও নতুন মাইলফলক সৃষ্টি করবে।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- ফের কমল স্বর্ণের দাম, ভরিতে ৭১১৫ টাকা
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের জন্য বড় সুখবর
- আজকের খেলার সময়সূচি (৩১ আগস্ট)
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত