ঢাকা, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩
পিআর নিয়ে ভবিষ্যৎ সিদ্ধান্ত সংসদই নেবে : ফখরুল
নিজস্ব প্রতিনিধি :বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আনুপাতিক প্রতিনিধিত্বমূলক (পিআর) পদ্ধতিতে নির্বাচন সংক্রান্ত সিদ্ধান্ত আগামী সংসদের ওপর ছেড়ে দেওয়াই যুক্তিযুক্ত হবে। আজ সোমবার রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে খ্রিস্টান ফোরামের নেতাদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের তিনি এ মন্তব্য করেন।
তিনি বলেন, হঠাৎ করে পিআর পদ্ধতির দাবিকে আন্দোলনের ইস্যু করা স্পষ্ট নয় এবং বিষয়টি জনগণের কাছে পরিষ্কারভাবে উপস্থাপন করা দরকার। তাই আগামী সংসদে আলোচনার মাধ্যমেই ঠিক হওয়া উচিত পরবর্তী নির্বাচন কোন পদ্ধতিতে হবে।
এ সময় মির্জা ফখরুল আরও বলেন, ‘আগামী নির্বাচনের মাধ্যমেই প্রমাণিত হবে বাংলাদেশ একটি সত্যিকারের অসাম্প্রদায়িক দেশ। নির্বাচন সুষ্ঠু ও অবাধ করার জন্য উদ্যোগ নেওয়া হচ্ছে, যদিও তা নস্যাৎ করতে কিছু অপচেষ্টা চলছে।’
সংসদ পদ্ধতির প্রসঙ্গে তিনি বলেন, বিএনপি উচ্চকক্ষ প্রবর্তনের পক্ষে থাকলেও নিম্নকক্ষ চালুর প্রস্তাব বাস্তবসম্মত নয়। তিনি জানান, সংসদের উচ্চকক্ষে দেশের সব সম্প্রদায়ের প্রতিনিধিত্ব নিশ্চিত করা হবে। পাশাপাশি তিনি উল্লেখ করেন, চার কোটি বেকারের সমস্যা সমাধান বিএনপির অগ্রাধিকার; দল ক্ষমতায় এলে দেড় বছরের মধ্যেই এর সমাধান সম্ভব হবে।
এর আগের দিন, রোববার এক আলোচনা সভায় তিনি বলেন, পিআর পদ্ধতির দাবির পেছনের উদ্দেশ্য হলো নির্বাচন বিলম্বিত করা, যা জনগণ মেনে নেবে না।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- আজকের বাজারে স্বর্ণের দাম (৫ অক্টোবর)
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ পদে নিয়োগ, আবেদনের শেষ সময় ৬ অক্টোবর
- ঢাবির সমাজবিজ্ঞান বিভাগে শিক্ষক নিয়োগ
- মেসির শেষ আন্তর্জাতিক ম্যাচ, বাংলাদেশে দেখবেন যেভাবে
- আজকের নামাজের সময়সূচি (২ অক্টোবর)
- এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের পে স্কেল নিয়ে যা জানা গেল
- ব্রাজিল বনাম ভারত: সরাসরি দেখুন এখানে
- যে কারণে স্থগিত বাংলাদেশ-পাকিস্তান চ্যাম্পিয়ন্স ম্যাচ
- শিশুশ্রম বন্ধে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডেপুটি স্পিকারের
- ‘রইদ’-এর ঝুলিতে তিন পুরস্কার, সেরা অভিনেত্রী নাজিফা তুষি
- চাঁদাবাজি-দখলদারি দেখার জন্য কি মানুষ জীবন দিয়েছিল: জুবায়ের
- ১২ কেজি এলপিজির দাম বাড়ল
- এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণে সুখবর দিলেন সেলিম ভূঁইয়া
- আজকের বাজারে স্বর্ণের দাম (২ অক্টোবর)