ঢাকা, বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩
এস আলমের ৪৩১ শতক জমি জব্দের নির্দেশ
নিজস্ব প্রতিবেদক: দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে শিল্পগোষ্ঠী এস আলম গ্রুপের চেয়ারম্যান সাইফুল আলম ও তার স্বার্থসংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের নামে থাকা বিপুল পরিমাণ জমি জব্দের নির্দেশ দিয়েছেন আদালত। এ আদেশের আওতায় মোট ৪৩১ শতক স্থাবর সম্পদ রয়েছে।
রোববার (১১ জানুয়ারি) ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ দুদকের আবেদন গ্রহণ করে এ নির্দেশনা দেন।
বিষয়টি নিশ্চিত করে দুদকের জনসংযোগ বিভাগের সহকারী পরিচালক তানজিল আহমেদ জানান, চলমান অনুসন্ধান ও তদন্ত কার্যক্রমের স্বার্থে এই জব্দাদেশ দেওয়া হয়েছে।
দুদকের আবেদনে উল্লেখ করা হয়, সাইফুল আলম, তার পরিবারের সদস্য, স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন সত্তা এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে মানিলন্ডারিং সংগঠনের অভিযোগ অনুসন্ধানের জন্য একটি যৌথ অনুসন্ধান ও তদন্ত টিম গঠন করা হয়েছে। এই টিমের নেতৃত্বে রয়েছেন একজন নির্ধারিত টিম লিডার।
আবেদনে আরও বলা হয়, অভিযুক্তরা বিভিন্ন ব্যাংক থেকে নামে-বেনামে ও বিধি-বহির্ভূতভাবে ঋণ গ্রহণ করে তা আত্মসাৎ করেছেন। এসব অর্থ ব্যবহার করে তারা দেশে ও বিদেশে নিজেদের এবং পরিবারের সদস্যদের নামে বিপুল পরিমাণ সম্পদ অর্জন করেছেন বলে অনুসন্ধানে উঠে এসেছে।
দুদকের অনুসন্ধানকালে বিভিন্ন উৎস থেকে পাওয়া তথ্যে জানা গেছে, সাইফুল আলম ও তার পরিবারের সদস্যরা স্বার্থসংশ্লিষ্ট এসব স্থাবর সম্পদ অন্যত্র হস্তান্তর, স্থানান্তর কিংবা বেহাত করার চেষ্টা করছেন। অনুসন্ধান শেষ হওয়ার আগেই যদি সম্পদ হস্তান্তর হয়ে যায়, তাহলে পরবর্তীতে রাষ্ট্রের পক্ষে সেই অর্থ বা সম্পদ উদ্ধার করা কঠিন হয়ে পড়বে।
এ প্রেক্ষাপটে অনুসন্ধান কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন ও রাষ্ট্রীয় স্বার্থ রক্ষার লক্ষ্যে সাইফুল আলম, তার পরিবারের সদস্য এবং স্বার্থসংশ্লিষ্ট সত্তা ও ব্যক্তিদের নামে থাকা স্থাবর সম্পদ জরুরি ভিত্তিতে ক্রোক বা জব্দ করা প্রয়োজন বলে আদালতকে অবহিত করে দুদক।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- মাস্টারদা সূর্য সেন হল অ্যালামনাইয়ের নতুন কমিটি ঘোষণা, সভাপতি ডাবলু, সাধারণ সম্পাদক পলাশ
- ৬.৬ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৬ অক্টোবর)
- নিউজিল্যান্ডে বাংলাদেশি শিক্ষার্থীদের ৭০ শতাংশের ভিসা প্রত্যাখ্যান, বাড়ছে উদ্বেগ
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে মাস্টার্সে ভর্তির আবেদন শুরু আজ
- ২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস
- বাংলাদেশকে ৩০৫ রানের লক্ষ্য দিল আফগানিস্তান, জবাবে ১৬৯ রান
- বিআইডব্লিউটিসি ও মেরিটাইম ইউনিভার্সিটির মধ্যে সমঝোতা স্মারক সই
- সৌদি আরবে দুই বাংলাদেশির মৃ/ত্যুদণ্ড কার্যকর
- সালাহউদ্দিন আহমেদের জানাজায় প্রধানমন্ত্রী তারেক রহমান
- খুলনায় ৩০ কেজি ধানে তৈরি দুর্গাপ্রতিমা দেখতে ভিড়
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৩ অক্টোবর)
- শনিবার ঢাকায় বন্ধ যেসব মার্কেট ও দোকানপাট
- হরমুজে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন
- সালাহউদ্দিন আহমেদের মৃ/ত্যুতে রাজনীতিতে শূন্যতা তৈরি হয়েছে: রিজভী