ঢাকা, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩
শাকিবের নতুন লুক নিয়ে নেটদুনিয়ায় আলোচনার ঝড়
বিনোদন ডেস্ক: মেগাস্টার শাকিব খানের নতুন লুক নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনার ঝড় উঠেছে। তার বহুল প্রতীক্ষিত সিনেমা 'সোলজার'-এর একটি ছবিতে তাকে ক্লিন শেভড লুকে শুধুমাত্র মোটা গোঁফ নিয়ে দেখা গেছে, যা প্রকাশের পরপরই নেটপাড়ায় তুমুল আলোচনা-সমালোচনার জন্ম দিয়েছে।
নেটিজেনদের অনেকেই শাকিবের এই লুককে বলিউড অভিনেতা রণবীর কাপুরের সঙ্গে তুলনা করে কটাক্ষ করছেন। মন্তব্যে কেউ কেউ বলছেন, "রণবীর কাপুর লুকিং কপি মেরে দিল, শাকিব খানকেও ধরতেও পারলো না কেউ!" আবার কেউ অভিযোগ করছেন, শাকিব বলিউডের তারকাদের লুক অনুকরণ করছেন।
তবে শাকিব ভক্তরা এর পাল্টা জবাব দিয়ে দাবি করেছেন যে, শাকিব খানকে তার মতোই লাগছে। তারা মনে করিয়ে দিয়েছেন যে, এই লুকে শাকিব খানকে সর্বপ্রথম ২০০৩ সালে মুক্তি পাওয়া 'ওরা দালাল' সিনেমাতেই দেখা গিয়েছিল। ২২ বছর আগের সেই লুকই যেন 'সোলজার'-এর মাধ্যমে ফিরে এসেছে।
ফলে প্রশ্ন উঠেছে, শাকিব কি সত্যিই রণবীর কাপুরের লুক 'কপি' করলেন, নাকি নিজের ক্যারিয়ারের পুরোনো লুকে নতুন করে চমক দিলেন? এই বিতর্ক আপাতত নেটদুনিয়ায় অব্যাহত।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বিআইডব্লিউটিসির নতুন চেয়ারম্যান এ টি এম আবদুল বারী ড্যানী
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রো-ভিসি হলেন অধ্যাপক ড. সালমা বেগম
- ইউজিসির তিন সদস্যকে অব্যাহতি দিল শিক্ষা মন্ত্রণালয়
- শেয়ারবাজারে আস্থা ফেরাতে ১১ দফা দাবি বিনিয়োগকারীদের
- অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের ৫০ হাজার টাকা অনুদান, আবেদন যেভাবে
- বাজারের ৩৪ টুথপেস্টের ২৬টিতে মিলল মাইক্রোপ্লাস্টিক
- বিআইডব্লিউটিসি'র চেয়ারম্যান হিসেবে যোগদান করলেন এ টি এম আবদুল বারী ড্যানী
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ জুলাই)
- সিন্ডিকেট সভা ঘেরাও করলেন ডাকসু নেতারা
- ঢাবির লেদার ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে ২৪ শিক্ষার্থী পেলেন ডিরেক্টরস অ্যাওয়ার্ড
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ জুলাই)
- শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানালেন নবনিযুক্ত ১২ কর্মকর্তা
- ঢাবির সামাজিক বিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক মাহবুবুর রহমান
- গাজী নজরুলকে বিয়েতে অনড় ছিল মেয়েটি
- আজকের খেলার সময়সূচি (২৫ জুলাই)