ঢাকা, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩
মাধ্যমিক শিক্ষা কাঠামোয় রদবদল, ভেঙে যাচ্ছে মাউশি
নিজস্ব প্রতিবেদক: সরকার মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) ভেঙে দুটি পৃথক অধিদপ্তর গঠনের সিদ্ধান্ত নিয়েছে। এর একটি হবে মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর এবং অন্যটি কলেজ শিক্ষা অধিদপ্তর। শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, এ বিষয়ে প্রধান উপদেষ্টা সম্মতি দিয়েছেন।
রোববার (১২ অক্টোবর) শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব সিফাত উদ্দিনের সই করা এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।
আদেশে বলা হয়েছে, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর থেকে মাধ্যমিক শিক্ষা অংশটি আলাদা করে দুটি নতুন অধিদপ্তর গঠনের লক্ষ্যে ছয় সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। এই কমিটিকে ৩০ দিনের মধ্যে দুটি নতুন অধিদপ্তরের পৃথক সাংগঠনিক কাঠামো (অর্গানোগ্রাম), কার্যতালিকা এবং দায়িত্ববণ্টন প্রস্তাব প্রস্তুত করে মন্ত্রণালয়ে জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে।
কমিটির আহ্বায়ক হিসেবে থাকবেন শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের যুগ্মসচিব (সরকারি মাধ্যমিক অধিদপ্তর)। সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের উপসচিব বা সিনিয়র সহকারী সচিব (সরকারি মাধ্যমিক-১)। এছাড়া কমিটিতে সদস্য হিসেবে থাকবেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের উপসচিব (সরকারি কলেজ-১), জনপ্রশাসন মন্ত্রণালয়, অর্থ বিভাগ এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের প্রতিনিধিরা।
অফিস আদেশে আরও উল্লেখ করা হয়েছে, রোলস অব বিজনেস ১৯৯৬ অনুসরণ করে নবগঠিত অধিদপ্তরগুলোর কার্যতালিকা, সাংগঠনিক কাঠামো, কর্মবণ্টন এবং টিও অ্যান্ড ই প্রস্তুত করতে হবে।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- ঢাবিতে ৮ম কুইজ ফেস্ট ও ফ্রেশার্স রিসেপশন অনুষ্ঠিত
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী
- আবারও লংমার্চের ঘোষণা ১১ দলীয় ঐক্যের
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি