ঢাকা, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩
শেখ হাসিনার বিচার লাইভ চলাকালে ফেসবুক পেজ হ্যাক
নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে চলমান মানবতাবিরোধী অপরাধ মামলার যুক্তিতর্ক সরাসরি সম্প্রচারকালে সাইবার এট্যাকে পড়ে সংশ্লিষ্ট ফেসবুক পেজ।
রবিবার (১২ অক্টোবর) দুপুরে গণমাধ্যমকে চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বিষয়টি জানান।
তিনি বলেন, যুক্তিতর্ক উপস্থাপনের সময় পেজটি হ্যাকিংয়ের শিকার হয়। তবে দ্রুত পদক্ষেপ নেওয়ায় পেজটি উদ্ধার করা সম্ভব হয়েছে।
এদিন সকালে মামলার প্রসিকিউশন পক্ষে যুক্তি উপস্থাপন শুরু করেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামালসহ তিনজনের বিরুদ্ধে ২০২৪ সালের জুলাই-আগস্টে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের অভিযোগে এই মামলার শুনানি চলছে।
এরপর আসামিপক্ষের রাষ্ট্রনিযুক্ত আইনজীবীরা তাদের যুক্তি উপস্থাপন করবেন। প্রসিকিউশনের পক্ষ থেকে পরে পাল্টা যুক্তি তুলে ধরা হবে বলে আদালত সূত্রে জানা গেছে।
ট্রাইব্যুনাল সূত্রে আরও জানা যায়, যুক্তিতর্ক উপস্থাপন শেষ না হওয়া পর্যন্ত শুনানি চলবে। এরপর মামলাটি রায়ের অপেক্ষায় থাকবে বলে ধারণা করা হচ্ছে।
এমজে
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- ১১-২০ গ্রেডের চাকরিতে ভাইভার নম্বর বাড়ছে
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- নতুন পে-স্কেলে মোবাইল ভাতা পাবেন সরকারি চাকরিজীবীরা, কোন গ্রেডে কত?
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)
- বিসিএস শিক্ষা ক্যাডারের ৬১৮ প্রভাষকের চাকরি স্থায়ীকরণ
- নারী এশিয়া কাপ সেমিফাইনাল: কবে, কখন কোন দলের ম্যাচ
- আজকের বাজারে স্বর্ণের দাম (১১ সেপ্টেম্বর)
- বুটেক্সে ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা
- স্বাস্থ্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটিতে মাহমুদা মিতু