ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
শিক্ষার্থীদের জন্য গুগলে পূর্ণকালীন ইন্টার্নশিপ
ইনজামামুল হক পার্থ
রিপোর্টার
ইনজামামুল হক পার্থ: গুগল ইউজার এক্সপেরিয়েন্স (ইউএক্স) ডিজাইন ইন্টার্নশিপ ২০২৬ এর আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে। ১৩ সপ্তাহব্যাপী এই পূর্ণকালীন আন্তর্জাতিক ইন্টার্নশিপ অনুষ্ঠিত হবে যুক্তরাজ্যের লন্ডন ও জার্মানির মিউনিখে। নির্বাচিত শিক্ষার্থীরা গুগলের অভিজ্ঞ ডিজাইনার, গবেষক, ইঞ্জিনিয়ার ও প্রোডাক্ট ম্যানেজারের সঙ্গে কাজ করার সুযোগ পাবেন। ইন্টার্নশিপটি শুরু হবে ২০২৬ সালের মে, জুন বা জুলাই মাসে এবং বেতনসহ অনুষ্ঠিত হবে।
ইন্টার্নশিপের জন্য যোগ্য হতে হলে প্রার্থীর ব্যাচেলর বা মাস্টার্সে অধ্যয়নরত হতে হবে এবং ডিজাইন, হিউম্যান-কম্পিউটার ইন্টারঅ্যাকশন (HCI), প্রোডাক্ট ডিজাইন, ভিজ্যুয়াল কমিউনিকেশন বা সংশ্লিষ্ট বিষয়ে পড়াশোনা করতে হবে। প্রার্থীর ডিজাইন পোর্টফোলিও থাকতে হবে যা ওয়েব বা মোবাইল প্ল্যাটফর্মের ডিজাইন নীতিমালা প্রদর্শন করে। এছাড়াও ফিগমা, অ্যাডোবি ফটোশপ, ইলাস্ট্রেটর, স্কেচসহ ডিজাইন টুল ব্যবহারের অভিজ্ঞতা এবং ব্যবহারকারী গবেষণা (ইন্টারভিউ বা সার্ভে) পরিচালনার দক্ষতা থাকতে হবে। পুরো ১৩ সপ্তাহ ফ্লেক্সিবল কাজের জন্য উপস্থিত থাকা বাধ্যতামূলক।
ইন্টার্নশিপের সুবিধার মধ্যে রয়েছে আন্তর্জাতিক পরিবেশে কাজ করার অভিজ্ঞতা, পেশাগত দক্ষতা বৃদ্ধি, লন্ডন বা মিউনিখে কাজের স্থান বেছে নেওয়ার সুযোগ এবং গুগলের ব্র্যান্ড ভিজ্যুয়াল এলিমেন্ট নিয়ে বাস্তব প্রজেক্টে কাজ করার অভিজ্ঞতা। প্রার্থীদের জীবনবৃত্তান্ত (সিভি) এবং অফিসিয়াল বা আনঅফিশিয়াল ট্রান্সক্রিপ্ট (ইংরেজিতে) জমা দিতে হবে।
আবেদনের শেষ তারিখ ২৪ অক্টোবর ২০২৫। গুগল রোলিং ভিত্তিতে আবেদন যাচাই করবে, তাই যত দ্রুত সম্ভব আবেদন করার পরামর্শ দেওয়া হয়েছে। আবেদন করতে এখানে ক্লিক করুন।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- ফের কমল স্বর্ণের দাম, ভরিতে ৭১১৫ টাকা
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- আগামী ১০ বছরে যেসব চাকরির চাহিদা বাড়বে, জেনে নিন
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত