ঢাকা, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রাহায়ণ ১৪৩৩
কবে গাজা থেকে মুক্তি পাচ্ছেন জিম্মিরা জানালেন ট্রম্প
আন্তর্জাতিক ডেস্ক: গাজায় যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর হামাসের কাছে আটক ইসরাইলি জিম্মিদের মুক্তি প্রদানের প্রস্তুতি শুরু হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, চুক্তি অনুযায়ী আগামী সোমবার (১৩ অক্টোবর) জিম্মিরা বাড়ি ফিরে যাবেন। তিনি উল্লেখ করেন, বন্দিরা ভয়াবহ পরিস্থিতিতে রয়েছেন এবং তাদের অবস্থান খুব কম মানুষই জানে। পাশাপাশি ২৮টি মরদেহও পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
ট্রাম্প আরও জানিয়েছেন, তিনি শিগগিরই ইসরায়েল, মিশর ও নেসেটে যাবেন এবং সেখানে যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষরের অনুষ্ঠানে উপস্থিত হবেন। তিনি জানান, সারা বিশ্বের অনেক নেতা ইতোমধ্যেই এই অনুষ্ঠানে আমন্ত্রিত হয়েছেন।
২০২৩ সালের ৭ অক্টোবর থেকে গাজায় ইসরাইলের নৃশংস হামলার ফলে ৬৭ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং প্রায় ১ লাখ ৭০ হাজার মানুষ আহত হয়েছেন। শুধুমাত্র দুই মাসের বেশি সময় যুদ্ধবিরতি কার্যকর ছিল। শুক্রবার থেকে ইসরাইল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হওয়ায় হাজার হাজার বাস্তুচ্যুত ফিলিস্তিনি ধ্বংসস্তূপে পরিণত বাড়িঘরে ফিরতে শুরু করেছেন।
চুক্তি অনুযায়ী, যুদ্ধবিরতি কার্যকর হওয়ার ৭২ ঘণ্টার মধ্যে গাজায় আটক ইসরাইলি জিম্মিদের মুক্তি দেওয়া হবে, আর বিনিময়ে ইসরাইলে বন্দি শত শত ফিলিস্তিনি মুক্তি পাবেন।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির শিক্ষার্থীদের জন্য জরুরি বিজ্ঞপ্তি
- অস্থায়ী কার্যালয়ে যাওয়া নিয়ে শিক্ষার্থীদের যে নির্দেশনা দিল সেন্ট্রাল ইউনিভার্সিটি
- ঢাবির গোপন ও স্পর্শকাতর নথি পাচারের দায়ে অফিস সহায়ক জসিম গ্রেপ্তার
- জাতীয় সংসদ সচিবালয়ে ২৮ পদে ১৫৫ জনের চাকরির সুযোগ
- ঢাবি ছাত্রলীগের সহ-সভাপতি গ্রেপ্তার
- ঢাবি ক্যাম্পাসের নিরাপত্তা জোরদারে জরুরি নির্দেশনা
- ঢাবির ভর্তি আবেদন শুরু আজ
- ঢাবির ছয় সহকারী প্রক্টরের পদত্যাগের সিদ্ধান্ত, তিনজনের পদত্যাগ
- ঢাবি সিনেট ভবনের সামনে ককটেল বিস্ফোরণ
- এসএসসি পাসেই নিয়োগ দেবে ঢাকা মেট্রোপলিটন পুলিশ
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার সময়সূচি নিয়ে যা জানা গেল
- পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা শুরুর সম্ভাব্য সময় জানাল ইউজিসি
- অবশেষে মুখ খুললেন আমির হামজা
- বিয়ের আগে হবু জীবনসঙ্গীকে নিয়ে ফেসবুকে জুমার পোস্ট
- ক্যাম্পাসে নাশকতা ঠেকাতে কঠোর অবস্থানে ঢাকা বিশ্ববিদ্যালয়