ঢাকা, শনিবার, ৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩
পূজার আনন্দে বি’ষাক্ত ম’দে তিনজনের করুণ প’রিণতি”
নিজস্ব প্রতিবেদক :বগুড়ার শাজাহানপুরে পূজার আনন্দে বিষাক্ত মদপানে আরও দুইজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট তিনজনের প্রাণহানি ঘটেছে এবং হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন আরও দুইজন। শুক্রবার (১০ অক্টোবর) বিকেলে শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম পলাশ বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, বৃহস্পতিবার রাত ও শুক্রবার দুপুরে চিকিৎসাধীন অবস্থায় নতুন করে আরও দুইজন মারা যান। তাদের মরদেহ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
মৃতদের মধ্যে রয়েছেন— খোট্টাপাড়া ইউনিয়নের খোট্টাপাড়া পূর্বপাড়ার মিজানুর রহমান মন্ডল লিটন (৫০), সোনারপাড়ার নাছিদুল ইসলাম (২৭) এবং একই এলাকার আবদুল মানিক আকন্দ (৩০)। নিহত লিটন স্থানীয় ইউপি সদস্য আলেয়া বেগমের স্বামী।
এ ঘটনায় হাসপাতালে এখনও চিকিৎসাধীন রয়েছেন খোট্টাপাড়া পূর্বপাড়ার আবদুল্লাহ আল কাফী (৩০) ও আনসার সদস্য রঞ্জু মিয়া (৩০)। তাদের অবস্থাও আশঙ্কাজনক বলে জানা গেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শারদীয় দুর্গাপূজার দশমীর দিনে সন্ধ্যা ৭টার দিকে শাজাহানপুর উপজেলার বেজোড়া মধ্যপাড়া সনাতন ধর্মশালা পূজামণ্ডপের পাশে বেলতলা এলাকায় পাঁচ বন্ধু একসঙ্গে মদপান করেন। রাতের পরদিন সকাল থেকেই তাদের বমি ও তীব্র পেটব্যথা দেখা দেয়। পরবর্তীতে স্বজনরা সবাইকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।
সেখানে চিকিৎসাধীন অবস্থায় প্রথমে ৭ অক্টোবর রাতে লিটনের মৃত্যু হয়। এরপর বৃহস্পতিবার রাতে নাছিদুল ইসলাম ও শুক্রবার দুপুরে আবদুল মানিক আকন্দ মারা যান।
শাজাহানপুর থানার ওসি শফিকুল ইসলাম পলাশ জানান, ঘটনাটি তদন্ত করা হচ্ছে। মৃতদের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে এবং এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা রুজু করা হয়েছে।
ডুয়া/নয়ন
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্যকে প্রত্যাখ্যান শিক্ষার্থীদের
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- একসঙ্গে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার করল সরকার, দেখুন তালিকা
- প্রাথমিকে শিক্ষক নিয়োগে দ্বিতীয় দফায় নিয়োগপত্র
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্য অধ্যাপক লুৎফর রহমান
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ সেপ্টেম্বর)
- ৩৯ পদে ১০০ জনকে নিয়োগ দেবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৯ সেপ্টেম্বর)
- সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য সুখবর
- স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের প্রতিবাদ সালমান মুক্তাদিরের
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত
- তিন পদে ৩৫ জনকে নিয়োগ দেবে নৌপরিবহণ মন্ত্রণালয়
- ৪৩ পদে নিয়োগ দেবে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, আবেদন অনলাইনে
- এইচএসসি উত্তীর্ণদের বৃত্তি দেবে শাহ্জালাল ইসলামী ব্যাংক, জানুন বিস্তারিত