ঢাকা, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩
ড. ইউনূসের কৃতজ্ঞতা, তুরস্কের সহায়তায় মুক্ত শহিদুল আলম
ডুয়া নিউজ ডেস্ক :ইসরায়েলি কারাগার থেকে অবশেষে মুক্তি পেয়ে নিরাপদে তুরস্কের ইস্তাম্বুলে বাংলাদেশ দূতাবাসে পৌঁছেছেন খ্যাতনামা আলোকচিত্রী ও মানবাধিকার কর্মী শহিদুল আলম।
ইসরায়েল থেকে তুর্কি এয়ারলাইনসের টিকে ৬৯২১ ফ্লাইটে চড়ে শুক্রবার (১০ অক্টোবর) বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৬টার দিকে (স্থানীয় সময় দুপুর আড়াইটায়) তিনি ইস্তাম্বুলে অবতরণ করেন। পৌঁছানোর পর ইস্তাম্বুলে বাংলাদেশের কনস্যুলার জেনারেল মোহাম্মদ মিজানুর রহমান তাকে স্বাগত জানান।
এর আগে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস শহিদুল আলমের মুক্তি ও ইসরায়েল থেকে নিরাপদ প্রত্যাবাসনে সহযোগিতা করার জন্য তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ানকে আন্তরিক ধন্যবাদ জানান।
উল্লেখ্য, ফিলিস্তিনে ইসরায়েলি নৃশংসতা বন্ধ ও গাজায় ইসরায়েলের নৌ অবরোধ ভাঙার প্রত্যয় নিয়ে ‘ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশন’ নামের আন্তর্জাতিক প্ল্যাটফর্মটি সম্প্রতি গাজা অভিমুখে নৌযাত্রা শুরু করে। মানবিক এই অভিযানে অংশ নেয় ‘থাউজেন্ড ম্যাডলিনস টু গাজা’ নামের আরেক সংগঠনের আটটি নৌযানও। ওই মিশনেই অংশ নিয়ে ইসরায়েলি বাহিনীর হাতে আটক হয়েছিলেন শহিদুল আলম।
ডুয়া/নয়ন
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- ১১-২০ গ্রেডের চাকরিতে ভাইভার নম্বর বাড়ছে
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)
- নতুন পে-স্কেলে মোবাইল ভাতা পাবেন সরকারি চাকরিজীবীরা, কোন গ্রেডে কত?
- বিসিএস শিক্ষা ক্যাডারের ৬১৮ প্রভাষকের চাকরি স্থায়ীকরণ