ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
পুলিশের উচ্চ পর্যায়ে রদবদল
নিজস্ব প্রতিবেদক: ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ৮ জন উর্ধ্বতন কর্মকর্তাকে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে পদায়ন করা হয়েছে। পদায়নকৃত কর্মকর্তারা সবাই উপ-পুলিশ কমিশনার, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার ও সহকারী পুলিশ কমিশনার পদমর্যাদার।
বৃহস্পতিবার (৯ অক্টোবর) ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলীর স্বাক্ষরিত তিনটি পৃথক আদেশের মাধ্যমে এই পদায়ন কার্যকর করা হয়।পদায়নকৃত কর্মকর্তাদের মধ্যে ঢাকা মেট্রোপলিটন পুলিশের ক্রাইম কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টারের উপ-পুলিশ কমিশনার (ভারপ্রাপ্ত) মোল্লা মোহাম্মদ শাহীনকে উপ-পুলিশ কমিশনার (ভারপ্রাপ্ত) গোয়েন্দা বিভাগে এবং ঢাকা মেট্রোপলিটন পুলিশের পিওএম-দক্ষিণ বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. সুমন মিয়া পিএসসিকে উপ-পুলিশ কমিশনার (ভারপ্রাপ্ত) পিওএম-উত্তর বিভাগে পদায়ন করা হয়েছে।
অন্যদিকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের পিওএম-পশ্চিম বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার এস. এ. এম. ফজল-ই-খুদাকে অপারেশনস্ বিভাগের ক্রাইম কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টারে অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার, ঢাকা মেট্রোপলিটন পুলিশের পিআরঅ্যান্ডএইচআরডি বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার সাগর দিপা বিশ্বাসকে পিওএম-দক্ষিণ বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার, মেট্রোপলিটন পুলিশের ওয়ারী বিভাগের ওয়ারী জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার রুবেল হককে গোয়েন্দা বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার এবং ঢাকা মেট্রোপলিটন পুলিশের অপারেশনস্ বিভাগের ক্রাইম কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টারের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. নুর ইসলামকে গোয়েন্দা বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার হিসেবে পদায়ন করা হয়েছে।
আর ঢাকা মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক-গুলশান বিভাগের ট্রাফিক-বাড্ডা জোনের সহকারী পুলিশ কমিশনার মো. সোহেল রানা পিপিএমকে ওয়ারী বিভাগের ওয়ারী জোনের সহকারী পুলিশ কমিশনার এবং ঢাকা মেট্রোপলিটন পুলিশের সহকারী পুলিশ কমিশনার এ কে এম মেহেদী হাসানকে অপারেশনস্ বিভাগের ক্রাইম কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টারে সহকারী পুলিশ কমিশনার হিসেবে পদায়ন করা হয়েছে।
এই পদায়নের মাধ্যমে ডিএমপি’র গুরুত্বপূর্ণ বিভাগগুলোতে কর্মকর্তাদের পুনর্বিন্যাস এবং দায়িত্ব পুনঃবণ্টন করা হয়েছে।
কেএমএ
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- ফের কমল স্বর্ণের দাম, ভরিতে ৭১১৫ টাকা
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- আগামী ১০ বছরে যেসব চাকরির চাহিদা বাড়বে, জেনে নিন
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত