ঢাকা, রবিবার, ১৬ আগস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩
নোবেল না পেলে ট্রাম্পের প্রতিক্রিয়া নিয়ে আতঙ্কে নরওয়ে
আন্তর্জাতিক ডেস্ক: চলতি বছর নোবেল শান্তি পুরস্কারের জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের তীব্র আগ্রহ নরওয়েতে এক ধরনের উদ্বেগ তৈরি করেছে। আজ শুক্রবার (১০ অক্টোবর) নোবেল কমিটির বিজয়ীর নাম ঘোষণার কথা। ট্রাম্প প্রকাশ্যেই তার নোবেল প্রাপ্তির দাবি জানিয়েছেন, যা নিয়ে নরওয়ের স্যোশালিস্ট লেফট পার্টির বৈদেশিক নীতির মুখপাত্র গভীর আশঙ্কা প্রকাশ করেছেন।
নরওয়ের এই মুখপাত্র বলেছেন, ট্রাম্প নোবেল না পেলে তিনি যেকোনো কিছু করতে পারেন, যার জন্য তাদের প্রস্তুত থাকতে হবে। ট্রাম্পের 'উগ্রপন্থা', বাক স্বাধীনতার ওপর হামলা, এবং আদালত ও প্রতিষ্ঠানের ওপর দমন-পীড়নের অভিযোগ তুলে তিনি বলেন, একজন মার্কিন প্রেসিডেন্ট যখন এমন একনায়কসুলভ আচরণ করেন, তখন যেকোনো পরিস্থিতির জন্য প্রস্তুতি রাখা জরুরি। তিনি আরও উল্লেখ করেন যে, নোবেল কমিটি স্বাধীন একটি সংস্থা হলেও, ট্রাম্প এটি জানেন কিনা তা নিয়ে সন্দেহ রয়েছে এবং তার যেকোনো প্রতিক্রিয়ার জন্য প্রস্তুত থাকা উচিত।
নোবেল কমিটির পরিচালক ক্রিস্টিয়ান বার্গ হার্পভিকেন এএফপিকে জানিয়েছেন, হামাস-ইসরায়েল যুদ্ধ শুরুর আগেই তারা বিজয়ী নির্ধারণ করে ফেলেছেন, তাই এই যুদ্ধ বন্ধের বিষয়টি পুরস্কারের বিবেচনায় আসেনি। ফলে ট্রাম্পের নোবেল জেতার সম্ভাবনা কম বলে মনে করছেন বিশ্লেষকরা। উল্লেখ্য, ট্রাম্প সম্প্রতি দাবি করেছেন যে তিনি বিশ্বব্যাপী সাতটি যুদ্ধ বন্ধ করেছেন এবং এর জন্য তার নোবেল পাওয়া উচিত। পাকিস্তান, ইসরায়েল এবং আলজেরিয়াসহ কয়েকটি দেশ তাকে নোবেলের জন্য মনোনীত করেছে।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- মাদ্রাসার শিক্ষক-কর্মচারীদের জুলাইয়ের বেতন ফাইল চূড়ান্ত
- এসএসসির ফল পুনঃনিরীক্ষণে আবেদন করবেন যেভাবে
- আজকের বাজারে স্বর্ণের দাম (১০ আগস্ট)
- দাখিল ও কারিগরি বোর্ডের ফল দেখবেন যেভাবে
- এসএসসির ফল পুনঃনিরীক্ষণ নিয়ে যা জানালেন শিক্ষামন্ত্রী
- পরীক্ষায় ফেল বা খারাপ করার পর শিক্ষার্থীদের করণীয় কী
- ১৯তম নিবন্ধন থেকে শিক্ষক নিয়োগে সুপারিশ করবে না এনটিআরসিএ
- এসএসসিতে ফেলের হার ৩৭.৭৫ শতাংশ
- নতুন নিয়মে এসএসসির খাতা চ্যালেঞ্জ করবেন যেভাবে
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সাবেক মহাসচিব রঞ্জন কর্মকার আর নেই
- বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডে ৪৮ পদে নিয়োগ, আবেদন শুরু ১১ আগস্ট
- পাট গবেষণা ইনস্টিটিউটে ৪১ পদে নিয়োগ
- এসএসসির ফলাফল দেখবেন যেভাবে
- এসএসসিতে ৩১২ শিক্ষাপ্রতিষ্ঠানের সবাই ফেল
- বসুন্ধরায় অভিনেত্রী রিধিকা রিধির মরদেহ উদ্ধার