ঢাকা, রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
গাজায় যুদ্ধ শেষ, আসছে দীর্ঘস্থায়ী শান্তি: ট্রাম্প
আন্তর্জাতিক ডেস্ক: মধ্যপ্রাচ্যে যুদ্ধবিরতির এক ঐতিহাসিক মুহূর্তের ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফিলিস্তিনের গাজা উপত্যকায় চলমান সংঘাতের অবসান ঘটেছে বলে জানিয়েছেন তিনি। ট্রাম্পের দাবি, যুক্তরাষ্ট্রের উদ্যোগেই এই যুদ্ধের পরিসমাপ্তি ঘটেছে এবং এটি দীর্ঘস্থায়ী শান্তির নতুন যুগের সূচনা করবে।
বৃহস্পতিবার (৯ অক্টোবর) মন্ত্রিসভার বৈঠকে ট্রাম্প বলেন, “গত রাতেই মধ্যপ্রাচ্যে আমরা এক বিশাল সাফল্য অর্জন করেছি। অনেকে বলেছিলেন, এটি কখনো সম্ভব হবে না। কিন্তু আমরা যুদ্ধ শেষ করেছি—এটি এক দীর্ঘ পরিসরের শান্তির সূচনা।” তিনি আরও আশা প্রকাশ করেন, “আমি বিশ্বাস করি, মধ্যপ্রাচ্যে এবার স্থায়ী শান্তি ফিরে আসবে।”
এ সময় ট্রাম্প জানান, ইসরায়েলি জিম্মিদের মুক্তির দিনও ঘনিয়ে এসেছে। তাঁর ভাষায়, “জিম্মিদের মুক্তি সোমবার বা মঙ্গলবারের মধ্যে সম্পন্ন হবে। এটি হবে এক আনন্দের দিন। আমরা মিসরে যাব, যেখানে আনুষ্ঠানিকভাবে চুক্তি স্বাক্ষরিত হবে।”
গাজা পুনর্গঠন নিয়েও আশাবাদ ব্যক্ত করেন মার্কিন প্রেসিডেন্ট। তিনি বলেন, “মধ্যপ্রাচ্যের কয়েকটি সমৃদ্ধ দেশ গাজার উন্নয়নে এগিয়ে আসবে বলে আমি বিশ্বাস করি। তাদের আয় থেকে সামান্য অংশ দিলেও গাজার জন্য তা হবে এক বিশাল পরিবর্তন।”
এমজে
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- আগামী ১০ বছরে যেসব চাকরির চাহিদা বাড়বে, জেনে নিন
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- ছাত্রের সঙ্গে শিক্ষিকার শারীরিক সম্পর্ক, ৭ বছরের জেল
- এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের জন্য বড় সুখবর
- নতুন প্রজন্মকে তামাকের ক্ষতি থেকে বাঁচাতে ঘরে ঘরে সচেতনতা জরুরি
- মেসির চার গোলে ইতিহাস গড়ল ইন্টার মিয়ামি