ঢাকা, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩
সিরাজগঞ্জে অসুস্থ ভিক্ষুকের গোপন ধন, এলাকায় চাঞ্চল্য
নিজস্ব প্রতিবেদক: সিরাজগঞ্জ সদর উপজেলার মাছুমপুর নতুনপাড়ার ৬৫ বছর বয়সী ভিক্ষুক মোছা সালেয়া বেগমের কাছ থেকে দুই বস্তা টাকা উদ্ধার করেছে স্থানীয়রা। বৃহস্পতিবার (৯ অক্টোবর) দুপুরে পাইওনিয়ার কেজি অ্যান্ড হাইস্কুলের পেছনে এলাকাবাসী টাকা গুনতে শুরু করেন। এ ঘটনায় পুরো এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, সালেয়া বেগম দীর্ঘ চার দশক ধরে ভিক্ষাবৃত্তি করে আসছেন। দিনভর ভিক্ষা শেষে তিনি সিরাজগঞ্জ কওমি জুট মিলের বারান্দায় থাকতেন এবং কখনো নিজের প্রয়োজনের জন্যও টাকা ব্যবহার করতেন না। তার একমাত্র মেয়ে মোছা শাপলা খাতুন, যাঁর স্বামী মাছুমপুর পশ্চিমপাড়ার রিকশাচালক মো. শহিদুল ইসলাম।
শাপলা খাতুন জানান, মা আমাদের সঙ্গে থাকতেন না, একাই থাকতেন। আজ তার থাকার জায়গা থেকে এই অঙ্কের টাকা পাওয়া গেছে। এই টাকা দিয়ে তার চিকিৎসার ব্যয় বহন করা হবে।
জামাতা শহিদুল ইসলাম বলেন, আমার শাশুড়ি অসুস্থ ছিলেন। আমি চাইতাম চিকিৎসা করাতে, কিন্তু তিনি কখনো টাকা দেখাতে রাজি হননি। আজ এলাকাবাসী গিয়ে বারান্দার নিচে ও আশপাশ থেকে টাকা উদ্ধার করেছে।
স্থানীয়রা জানিয়েছেন, দুই বস্তা টাকার মধ্যে প্রায় দুই থেকে আড়াই লাখ টাকা থাকতে পারে। আরিফ হোসেন নামের একজন বলেন, সালেয়া বেগম দীর্ঘদিন ধরে অসুস্থ। ধারণা ছিল তার কাছে কিছু টাকা আছে। এখন সবাই মিলে টাকাগুলো গণনা করছেন এবং তা তার চিকিৎসায় ব্যয় করা হবে।
সাবেক কাউন্সিলর মো. শিপু জানান, প্রায় ৪০ বছর ধরে টাকা সংরক্ষণ করেছেন তিনি। দুই বস্তা টাকা উদ্ধার হওয়ায় এলাকার মানুষ জনসম্মুখে তা গুনছেন এবং সিদ্ধান্ত নিয়েছেন, এটি তার চিকিৎসার জন্য ব্যবহার হবে।
কেএমএ
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: Live দেখুন এখানে
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্যকে প্রত্যাখ্যান শিক্ষার্থীদের
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- আজ ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ সেপ্টেম্বর)
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্য অধ্যাপক লুৎফর রহমান
- একসঙ্গে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার করল সরকার, দেখুন তালিকা
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ সেপ্টেম্বর)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ সেপ্টেম্বর)
- প্রাথমিকে শিক্ষক নিয়োগে দ্বিতীয় দফায় নিয়োগপত্র
- ডিসেম্বরে দেশে ফেরা নিয়ে নতুন ঘোষণা হাসিনার
- মাসিক ১,৪০০ ইউরো স্টাইপেন্ডসহ ইউরোপে মাস্টার্সের সুযোগ
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৬ সেপ্টেম্বর)