ঢাকা, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩
টাওয়ার হ্যামলেটসে বাসস চেয়ারম্যানের সঙ্গে মেয়রের বৈঠক
ডুয়া প্রবাস ডেস্ক :বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)-এর পরিচালনা বোর্ডের চেয়ারম্যান ও দৈনিক ইত্তেফাক-এর যুগ্ম সম্পাদক, বিশিষ্ট সাংবাদিক আনোয়ার আলদীন যুক্তরাজ্যের লন্ডনে টাওয়ার হ্যামলেটসের নির্বাহী মেয়র লুৎফর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন। বুধবার মেয়রের দফতরে অনুষ্ঠিত এই সাক্ষাতে দুই পক্ষই বাংলাদেশ ও ব্রিটিশ-বাংলাদেশি কমিউনিটির অগ্রগতি, গণতন্ত্র, শিক্ষা এবং সামাজিক উন্নয়ন বিষয়ে মতবিনিময় করেন।
মেয়র লুৎফর রহমান অনুসন্ধানী সাংবাদিকতায় অবদানের জন্য পুরস্কারপ্রাপ্ত সাংবাদিক আনোয়ার আলদীনকে স্বাগত জানিয়ে বলেন, “বাংলাদেশে গণতন্ত্রের চর্চা আরও শক্তিশালী হোক এবং সঠিক ও স্বচ্ছ নির্বাচনের মাধ্যমে জনগণের ভোটাধিকার সুসংহত হোক—এটাই আমাদের প্রত্যাশা।” তিনি আরও আশা প্রকাশ করেন, বাংলাদেশের সাধারণ মানুষ যেন মতপ্রকাশ, বিচার, শিক্ষা ও চিকিৎসার মৌলিক অধিকার থেকে কখনো বঞ্চিত না হয় এবং বৈষম্যের শিকার না হয়। পাশাপাশি চীন ও ভারতের মতো বাংলাদেশের বিশাল জনশক্তিকে উৎপাদনশীল সম্পদে রূপান্তর করার ওপরও তিনি জোর দেন।
আনোয়ার আলদীন সাক্ষাৎ শেষে বলেন, যুক্তরাজ্যে বাংলাদেশি কমিউনিটির নেতৃত্ব, শিক্ষা ও সামাজিক অংশগ্রহণে টাওয়ার হ্যামলেটস অনন্য ভূমিকা রাখছে। তিনি মেয়র লুৎফর রহমানের নেতৃত্বে কমিউনিটির অগ্রগতির প্রশংসা করেন এবং দুই দেশের মানুষের মধ্যে সাংস্কৃতিক ও উন্নয়ন সহযোগিতা বৃদ্ধির আহ্বান জানান।
উল্লেখ্য, লুৎফর রহমান যুক্তরাজ্যের প্রথম অশ্বেতাঙ্গ নির্বাচিত মেয়র হিসেবে ইতিহাস সৃষ্টি করেছেন। বর্তমানে তিনি লন্ডনের অন্যতম গুরুত্বপূর্ণ অঞ্চল টাওয়ার হ্যামলেটস বরোর নির্বাহী মেয়র হিসেবে দায়িত্ব পালন করছেন, যার অর্থনৈতিক মূল্য প্রায় ৪০ বিলিয়ন পাউন্ড এবং জনসংখ্যা প্রায় সাড়ে তিন লাখ। তিনি প্রায় সাড়ে ১০ হাজার কর্মকর্তা-কর্মচারীর নেতৃত্ব দিচ্ছেন।
টাওয়ার হ্যামলেটস এলাকায় আধুনিক বিজনেস সিটি ক্যানারি ওয়ার্ফ থেকে শুরু করে ঐতিহাসিক টাওয়ার অব লন্ডন ও বাংলা টাউনের মতো স্থাপনা লন্ডনের অর্থনীতি ও সংস্কৃতিতে বিশেষ ভূমিকা রাখছে। মেয়র হিসেবে লুৎফর রহমান গত তিন বছরে একাধিক উদ্ভাবনী জনকল্যাণমূলক কর্মসূচি বাস্তবায়ন করেছেন, যা যুক্তরাজ্যে প্রথমবারের মতো চালু হয়ে জাতীয়ভাবে প্রশংসিত হয়েছে।
সাক্ষাৎ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নির্বাহী মেয়রের স্ট্র্যাটেজিক অ্যাডভাইজার (এথনিক মিডিয়া) মুহাম্মদ জুবায়ের, মেয়র অফিসের মিডিয়া প্রধান জর্জি রবার্টসন, পলিসি অ্যাডভাইজার সান হেনরি, বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন খোকন, তরুণ উদ্যোক্তা ও প্রভাষক ড. আতাউর রহমান, এবং কমিউনিটি নেতা বাপ্পী হোসেন প্রমুখ।
ডুয়া/নয়ন
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- ১১-২০ গ্রেডের চাকরিতে ভাইভার নম্বর বাড়ছে
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)
- নতুন পে-স্কেলে মোবাইল ভাতা পাবেন সরকারি চাকরিজীবীরা, কোন গ্রেডে কত?
- বিসিএস শিক্ষা ক্যাডারের ৬১৮ প্রভাষকের চাকরি স্থায়ীকরণ