ঢাকা, রবিবার, ১৫ মার্চ ২০২৬, ৩০ ফাল্গুন ১৪৩২
গাজায় যুদ্ধবিরতি: ফিলিস্তিনিদের উল্লাসের ঢেউ
আন্তর্জাতিক ডেস্ক :ইসরাইল ও হামাসের মধ্যে গাজায় যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষরের খবর প্রকাশ হতেই ফিলিস্তিনিদের মধ্যে উচ্ছ্বাসের ঢেউ বইছে। গতকাল রাতেই গাজার দক্ষিণাঞ্চলীয় শহর খান ইউনিসে আনন্দ মিছিল বের হয়। কিশোর কিশোরীরা বাঁশি, খঞ্জনি ও ড্রাম বাজিয়ে নাচা-গান করে উল্লাস প্রকাশ করেন, আর অন্যরা হাততালি দিচ্ছেন ও ‘আল্লাহু আকবর’ বলে চিৎকার করছেন।
ইমান আল কৌকা নামের এক তরুণী বলেন, যুদ্ধবিরতির সংবাদ শুনে তিনি আনন্দিত হলেও একই সঙ্গে স্মরণ করছেন যুদ্ধে হারানো বন্ধু ও শহরের ক্ষতি। তিনি বলেন, “আজ আমাদের আনন্দ ও দুঃখের দিন। আমরা হাসব, আবার যাদের হারিয়েছি তাদের জন্য কাঁদব। আমরা শুধু পরিবার ও বন্ধু হারাইনি, শহরও হারিয়েছি।”
গাজার অন্য বাসিন্দা আহমেদ দাহমান জানান, গত বছর ইসরাইলি বোমার আঘাতে তার বাড়ি ধ্বংস হয়েছে এবং বাবাকে হারিয়েছেন। তিনি বলেন, ধ্বংসস্তূপের মধ্যে বাবার মরদেহ রেখে নিরাপদ আশ্রয়ে চলে যেতে হয়েছিল। দাহমান আশা করছেন, যুদ্ধবিরতি কার্যকর হলে জীবন রক্ষা পাবে, তবে পুনর্বাসন ও ধ্বংসস্তুপের পরিস্থিতি নিয়ে শঙ্কা রয়েছে।
গাজায় যুদ্ধবিরতি প্রস্তাবের ঘোষণায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্প ২৯ সেপ্টেম্বর হোয়াইট হাউসে নতুন পরিকল্পনা ঘোষণা করেন। ইসরাইল, মিসর ও কাতার তাৎক্ষণিক সম্মতি দিলেও হামাস তখনো প্রতিক্রিয়া জানায়নি। ৩ অক্টোবর হামাস সম্মতি জানালে পরের দিন ৪ অক্টোবর ইসরাইল গাজায় বোমা বর্ষণ বন্ধ করে। এরপর ৬ অক্টোবর মিসরের শারম আল শেখে অনুষ্ঠিত বৈঠকে দুই পক্ষের প্রতিনিধিরা দুই দিনের বেশি আলোচনার পর চুক্তি স্বাক্ষর করেন।
চুক্তি অনুযায়ী, প্রথম পর্যায়ের স্থায়িত্ব হবে ৬ সপ্তাহ। এই সময়ের মধ্যে হামাস তাদের হাতে থাকা সব জিম্মিকে মুক্তি দেবে, আর ইসরাইল গাজায় সামরিক অভিযান বন্ধ করবে, কারাগারে থাকা ফিলিস্তিনিদের মুক্তি দেবে এবং ধাপে ধাপে সেনা প্রত্যাহার করবে।
ডুয়া/নয়ন
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: সরাসরি Live দেখুন এখানে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ১ম ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম উজবেকিস্তান ম্যাচ: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- জানা গেল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঈদের ছুটির সময়সূচি
- সোমবার থেকে সকল বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা
- আগামীর বাংলাদেশে সহিংসতা নয়, বরং শান্তির রাজনীতি চায় যুবসমাজ
- বাংলাদেশ বনাম পাকিস্তান: খেলাটি সরাসরি দেখুন
- ক্ষেপণাস্ত্র হা'মলায় নেতানিয়াহুর মৃত্যু, দাবি ইরানি গণমাধ্যমের
- মাদরাসা শিক্ষকদের ঈদ বোনাসের চেক ছাড়
- বাংলাদেশকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উজবেকিস্তান
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘটনা মব নয়, নির্ধারিত ক্রাইম: স্বরাষ্ট্রমন্ত্রী
- অবশেষে হাদি হ'ত্যার প্রধান আসামী ফয়সাল করিম গ্রেপ্তার
- ব্যবসায়িক সাফল্যে নতুন রেকর্ড গড়ল লাফার্জহোলসিম বাংলাদেশ
- জ্বালানি সংকটের আতঙ্কে শেয়ারবাজারে বড় ধস