ঢাকা, মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩
মালিবাগে ৫০০ ভরি স্বর্ণ চুরি, সিসি ফুটেজে ধরা পড়ল চোরচক্র
নিজস্ব প্রতিবেদক :রাজধানীর মালিবাগে একটি শপিংমলে জুয়েলারি দোকান থেকে প্রায় ৫০০ ভরি স্বর্ণ চুরি হওয়ার ঘটনা ঘটেছে। সিসি ক্যামেরার ফুটেজে দেখা গেছে, বোরকা পরা দুই চোর দোকানের তালা কেটে ভেতরে প্রবেশ করে স্বর্ণ বহন করছে।
ঘটনাটি বুধবার (৮ অক্টোবর) রাতের দিকে মালিবাগের মৌচাক মোড়ের ফরচুন শপিংমলে ঘটে। বৃহস্পতিবার (৯ অক্টোবর) সকালে পুলিশ ও স্থানীয় সূত্র এই তথ্য নিশ্চিত করেছে। ‘শম্পা জুয়েলার্স’ দোকানের মালিক অচিন্ত কুমার বিশ্বাস জানান, দোকানে প্রায় ৪০০ ভরির সাজানো স্বর্ণ, ১০০ ভরির বন্ধকি স্বর্ণ এবং প্রায় ৪০ হাজার টাকা নগদ ছিল, যা সবই চোরদের হাতে চলে গেছে।
মালিক জানান, তিনি বুধবার রাত ৯টার দিকে দোকান বন্ধ করে বাসায় যান। পরের সকালে মার্কেটের দারোয়ান ফোন করে জানান চুরি হয়েছে। এসে দেখেন, সব সম্পদই উধাও। পুলিশ জানায়, চুরি রাত আনুমানিক ৩টার দিকে সংঘটিত হয়। সিসি ফুটেজ সংগ্রহ করা হয়েছে, যা থেকে দেখা গেছে বোরকা পরা দুই ব্যক্তি দোকানের তালা কেটে ভেতরে প্রবেশ করছে। তাদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।
এর আগে গত রোববার (৫ অক্টোবর) রাজধানীর যাত্রাবাড়ীতে একটি জুয়েলারি দোকানের দেয়াল কেটে প্রায় ১২৫ ভরি স্বর্ণ ও নগদ পৌনে তিন লাখ টাকা চুরি হয়। এই ঘটনায় মঙ্গলবার (৭ অক্টোবর) যাত্রাবাড়ী থানায় মামলা দায়ের করা হয়।
ডুয়া/নয়ন
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্নোগ্রাফি মামলায় ইনফ্লুয়েন্সার সুমাইয়া গ্রেফতার
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে মাইগ্রেশনের পক্ষে ‘হ্যাঁ’ জয়ী
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৩ আগস্ট)
- খণ্ডকালীন শিক্ষক নেবে জাতীয় বিশ্ববিদ্যালয়, জানুন আবেদনপদ্ধতি
- বিইউপিতে ২৯ পদে শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী নিয়োগ
- নতুন পে-স্কেলে বড় পরিবর্তন, যেভাবে বাস্তবায়ন হবে বেতন-ভাতা
- চালুর প্রথম দিনেই দুর্ঘটনায় পিংক বাস
- নোবিপ্রবির ১৭ শিক্ষকের বেতন বন্ধ
- দিনে তিনবার বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট দেখার নির্দেশ
- শিক্ষকদের পদোন্নতি পারফরম্যান্স অ্যাসেসমেন্টের মাধ্যমে দেওয়া হবে: ববি হাজ্জাজ
- জানুয়ারিতে ঢাবির ৫৪তম সমাবর্তন
- নারীদের চোখে পুরুষের যে ৫ শখ বেশি আকর্ষণীয়
- শুরু হচ্ছে মাদ্রাসা শিক্ষকদের বদলি আবেদন
- প্রতিষ্ঠানপ্রধান নিয়োগের ভাইভা নিয়ে যা জানা গেল
- মেয়েরা বাস কেন চালাতে পারবে না: বর্ষা