ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
রাজনৈতিক অস্থিরতায় নড়বড়ে ফ্রান্স পাচ্ছে নতুন প্রধানমন্ত্রী
আন্তর্জাতিক ডেস্ক: ফ্রান্সে রাজনৈতিক অস্থিরতা তীব্র আকার ধারণ করেছে। বাজেট সংকট, সরকারবিরোধী বিক্ষোভ এবং টালমাটাল সংসদীয় পরিস্থিতির মধ্যে দেশটিতে আসছে নতুন প্রধানমন্ত্রী। আগামী ৪৮ ঘণ্টার মধ্যেই নতুন প্রধানমন্ত্রী নিয়োগ দেবেন প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ— এমন তথ্য নিশ্চিত করেছে এলিসি প্রেসিডেন্সিয়াল প্যালেসের এক উচ্চপদস্থ কর্মকর্তা।
ওই কর্মকর্তা জানান, অধিকাংশ সংসদ সদস্য পার্লামেন্ট ভেঙে দেওয়ার বিপক্ষে অবস্থান নিয়েছেন। তারা স্থিতিশীলতা চান, কারণ ৩১ ডিসেম্বরের মধ্যেই নতুন বাজেট অনুমোদনের বাধ্যবাধকতা রয়েছে। সেজন্য প্রেসিডেন্ট ম্যাক্রোঁ দ্রুত নতুন নেতৃত্ব আনার সিদ্ধান্ত নিয়েছেন।
গত ৬ অক্টোবর পদত্যাগ করেন বর্তমান তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী সেবাস্টিয়ান লেকোর্নো। ম্যাক্রোঁর ঘনিষ্ঠ এই রাজনীতিবিদ আপাতত অন্তর্বর্তী দায়িত্ব পালন করছেন। নতুন প্রধানমন্ত্রী নিয়োগ পেলেই তিনি দায়িত্ব হস্তান্তর করবেন।
এর আগে, সেপ্টেম্বরে প্রস্তাবিত বাজেট কাটছাঁট ফ্রান্সে ব্যাপক ক্ষোভ সৃষ্টি করে। ঋণের ভারে জর্জরিত সরকার কল্যাণ ও জনস্বার্থমূলক খাত থেকে প্রায় ৪ হাজার ৪০০ কোটি ডলার কমানোর সিদ্ধান্ত নেয়, যা সাধারণ মানুষ ও বিরোধী দলগুলোর প্রতিবাদে দেশজুড়ে বিক্ষোভে রূপ নেয়।
এই উত্তেজনার মধ্যেই ফ্রান্সের পার্লামেন্টে আস্থাভোটে হেরে পদত্যাগ করতে বাধ্য হন সাবেক প্রধানমন্ত্রী ফাঙ্কোইস বায়রো। তার ২৪ ঘণ্টার মধ্যেই ম্যাক্রোঁ নতুন প্রধানমন্ত্রী হিসেবে লেকোর্নোকে নিয়োগ দেন। তবে তার নেতৃত্বেও পরিস্থিতির উন্নতি হয়নি; বরং কট্টর বামপন্থি দল ও ট্রেড ইউনিয়নগুলোর আন্দোলন আরও তীব্র হয়।
দায়িত্ব নেওয়ার মাত্র ২৭ দিন পরই এবং মন্ত্রিসভা গঠনের ১৪ ঘণ্টার মধ্যেই পদত্যাগ করেন লেকোর্নো। পদত্যাগের আগের দিন ফান্স ২ টেলিভিশনে এক সাক্ষাৎকারে তিনি বলেন, “আমরা এখন যে সংকটের মধ্যে আছি, তার সমাধান সম্ভব। আমি প্রেসিডেন্টকে নতুন প্রধানমন্ত্রী নিয়োগের পরামর্শ দিয়েছি।”
তার ওই বক্তব্য প্রচারের ২৪ ঘণ্টার মধ্যেই এলিসি প্রাসাদ থেকে আসে আনুষ্ঠানিক ঘোষণা—ফ্রান্স পাচ্ছে নতুন প্রধানমন্ত্রী।
এমজে
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- ফের কমল স্বর্ণের দাম, ভরিতে ৭১১৫ টাকা
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- আগামী ১০ বছরে যেসব চাকরির চাহিদা বাড়বে, জেনে নিন
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত