ঢাকা, শনিবার, ৬ জুন ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
তারেক রহমানের নেতৃত্বেই গণতন্ত্র পুনরুদ্ধার সম্ভব— আবদুল বারী ড্যানী
নিজস্ব প্রতিবেদকঃ নেত্রকোণা জেলা বিএনপি কার্যালয়ে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ধানের শীষের পক্ষে জনমত গঠনের আহ্বান জানিয়েছেন বিএনপির কেন্দ্রীয় সহ-ধর্মবিষয়ক সম্পাদক ও ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশন (ডুয়া)-এর নির্বাহী কমিটির সদস্য সচিব এ টি এম আবদুল বারী ড্যানী।
মঙ্গলবার (০৮ অক্টোবর) বিকেলে নেত্রকোণা জেলা বিএনপি কার্যালয়ে অনুষ্ঠিত সভায় তিনি বলেন, ১৫ বছর দেশে গণতন্ত্র বন্দী ছিল, ভোটাধিকার কেড়ে নেওয়া হয়েছে। একমাত্র তারেক রহমানের নেতৃত্বেই গণতন্ত্র পুনরুদ্ধার সম্ভব। তাই আমাদের এখনই ঐক্যবদ্ধভাবে মাঠে নামতে হবে।
তিনি আরও বলেন, “ধানের শীষ শুধু একটি প্রতীক নয়, এটি স্বাধীনতা, ভোটাধিকার ও জনগণের আশার প্রতীক। এই প্রতীকের পক্ষে প্রতিটি ঘরে ঘরে সমর্থন জাগাতে হবে।”
সভায় উপস্থিত ছিলেন— সাবেক জেলা বিএনপি সভাপতি ও সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আশরাফ উদ্দিন খান, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আরিফা জেসমিন নাহিন, জেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাহফুজুল হক সাব, সাবেক জেলা বিএনপি সিনিয়র সভাপতি আব্দুল মান্নান তালুকদার, সাবেক পৌর বিএনপি সভাপতি সৈয়দ জাহিদুল হক, সাবেক পৌর বিএনপি সাধারণ সম্পাদক আমিনুল হক আমিন, জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহ-সভাপতি আবু ইউসুফ (টিপু আব্বাস), সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মাহিদ আহমেদ আনছারী ও জেলা ওলামা দলের সাবেক সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনির।
আবদুল বারী ড্যানী বলেন, “জনগণের পাশে থাকাই আমাদের রাজনীতি। বিএনপিকে ভালোবাসা মানুষদের শক্তি আরও সংগঠিত হলে, অবাধ নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠা হবে। আমরা বিশ্বাস করি, জনগণের ঐক্যই এই দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের একমাত্র শক্তি।”
সভায় তরুণ প্রজন্মের অংশগ্রহণ বাড়ানোর ওপরও বিশেষ গুরুত্ব দিয়ে তিনি বলেন, দেশের তরুণদের হাতেই ভবিষ্যৎ রাজনীতির দিকনির্দেশনা নির্ভর করছে; তাদের উদ্যম, সততা ও দেশপ্রেমই আগামী দিনের গণতান্ত্রিক আন্দোলনের চালিকা শক্তি।
এএসএম/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ: সরাসরি দেখা যাবে এখানে LIVE
- বাংলাদেশ বনাম সান মারিনো ফুটবল ম্যাচ, দেখুন একাদশ-দেখার উপায়
- বাংলাদেশ বনাম ভারতের ফুটবল ম্যাচ: সরাসরি দেখুন (LIVE)
- বাংলাদেশ বনাম সান মারিনোর ম্যাচটি শেষ-দেখুন ফলাফল
- ঢাবি অ্যালামনাই ইউকে শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা
- ঢাবি শিক্ষককে বিয়ে করলেন দীপ্তি চৌধুরী
- বাংলাদেশ বনাম আফগানিস্তানের ফুটবল ম্যাচ: এক ক্লিকে সরাসরি দেখুন
- আজ রাত ৮ টায় ভারত বনাম বাংলাদেশের ফুটবল ম্যাচ, কোথায় ও যেভাবে দেখবেন?
- সাফ নারী ফাইনাল: বাংলাদেশ বনাম ভারত, ৪ গোলে শেষ ম্যাচ, দেখুন ফলাফল
- বাংলাদেশ বনাম সান মারিনোম্যাচ: এক ক্লিকে সরাসরি দেখুন এখানে
- আজ বাংলাদেশ বনাম আফগানিস্তান ম্যাচ: সরাসরি দেখবেন যেভাবে
- ঢাবির এসএম হলের নতুন প্রভোস্ট অধ্যাপক আবদুস সালাম
- পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের মধ্যে কোনো পার্থক্য নেই: ড. নিয়াজ আহমদ
- বাংলাদেশে যেসব চ্যানেলে দেখা যাবে ফুটবল বিশ্বকাপ ২০২৬
- নতুন পে-স্কেলে কার বেতন কত বাড়তে পারে? আলোচনায় দুটি প্রস্তাব