ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
বিজেপি দেশটাকে ধ্বংস করছে: মমতা
আন্তর্জাতিক ডেস্ক: ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের কঠোর সমালোচনা করে বলেছেন যে তিনি দেশের 'ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী'র মতো আচরণ করছেন।
বুধবার (৮ অক্টোবর) উত্তরবঙ্গের বন্যা পরিস্থিতি পরিদর্শন শেষে কলকাতা বিমানবন্দরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মমতা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে অনুরোধ করেন, "অমিত শাহের ওপর অতিরিক্ত ভরসা করবেন না। কারণ একদিন উনিই আপনার মীর জাফর হয়ে উঠতে পারেন।"
মমতা অভিযোগ করেন যে, বিজেপি নেতৃত্বাধীন কেন্দ্র সরকার নির্বাচন কমিশনকে প্রভাবিত করে ভোটার তালিকায় বিশেষ সংশোধনী চালু করেছে। তিনি প্রশ্ন তোলেন, বন্যা, উৎসব এবং প্রবল বৃষ্টির সময় মাত্র ১৫ দিনের মধ্যে ভোটার তালিকা সংশোধন কি জনগণের গণতান্ত্রিক অধিকার রক্ষার জন্য, নাকি বিজেপির নির্দেশে করা হচ্ছে?
টিএমসি নেত্রী কেন্দ্রের বিজেপি সরকারকে 'একগুঁয়ে ও স্বৈরাচারী' আখ্যা দিয়ে কড়া ভাষায় আক্রমণ করেন। তিনি হুঁশিয়ারি দেন, "ক্ষমতা চিরকাল থাকে না। বিজেপি দেশটাকে ধ্বংস করছে। আজ ক্ষমতায় আছেন মানে চিরকাল থাকবেন — এমন নয়।"
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- ফের কমল স্বর্ণের দাম, ভরিতে ৭১১৫ টাকা
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের জন্য বড় সুখবর
- আজকের খেলার সময়সূচি (৩১ আগস্ট)
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত