ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
'হামাস ও ইসরায়েল চুক্তিতে রাজি হলেই আজই যুদ্ধবিরতি'
আন্তর্জাতিক ডেস্ক: ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস ও ইসরায়েল চুক্তিতে রাজি হলে বুধবার (৮ অক্টোবর) গাজায় যুদ্ধবিরতি ঘোষণা হতে পারে বলে জানিয়েছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান। সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি বলেন, "আজ যদি সব পক্ষ ঐকমত্য হয়, তাহলে আজই যুদ্ধবিরতি হবে। সব পক্ষ বন্দি ও জিম্মিদের মুক্তির জন্য প্রবল ইচ্ছা প্রকাশ করেছে।"
হাকান ফিদান আরও জানান, যুদ্ধবিরতির জন্য চারটি বিষয় নিয়ে কাজ করা হচ্ছে, যার মধ্যে রয়েছে ইসরায়েলি জিম্মি ও ফিলিস্তিনি বন্দিদের মুক্তি, ইসরায়েলি সেনাদের প্রত্যাহারের সীমারেখা, মানবিক সহায়তা এবং সম্ভাব্য যুদ্ধবিরতির শর্ত। এই বিষয়গুলো নিয়ে আলোচনায় অনেক অগ্রগতি হয়েছে।
এদিকে, গাজার যুদ্ধ বন্ধে মিসরের শার্ম এল-শেইখে ইতিবাচক আলোচনা চলছে বলে ইঙ্গিত দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট আব্দেল-ফাত্তাহ এল-সিসি। কায়রোতে এক অনুষ্ঠানে তিনি জানান, কাতার, মিসর এবং প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতিনিধিরা শার্ম এল-শেইখে পৌঁছেছেন এবং আলোচনার ফল অত্যন্ত আশাব্যঞ্জক। সিসি বলেন, যুদ্ধবিরতি, বন্দিদের ফিরিয়ে আনা, গাজা পুনর্গঠন এবং একটি ফিলিস্তিন রাষ্ট্র গঠনের মাধ্যমে দীর্ঘস্থায়ী শান্তি ও স্থিতিশীলতা অর্জনের পথে রয়েছেন তারা। তিনি চলমান আলোচনার মাধ্যমে যুদ্ধ বন্ধ হলে চুক্তি স্বাক্ষরের জন্য প্রেসিডেন্ট ট্রাম্পকে মিসরে আসার আমন্ত্রণ জানিয়েছেন।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- আগামী ১০ বছরে যেসব চাকরির চাহিদা বাড়বে, জেনে নিন
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- ছাত্রের সঙ্গে শিক্ষিকার শারীরিক সম্পর্ক, ৭ বছরের জেল