ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
১২ অক্টোবর ইতালি যাচ্ছেন প্রধান উপদেষ্টা
নিজস্ব প্রতিবেদক: ওয়ার্ল্ড ফুড প্রোগ্রামে যোগ দিতে আগামী রোববার (১২ অক্টোবর) ইতালির রাজধানী শহর রোমে যাচ্ছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
বুধবার (৮ অক্টোবর) বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এই তথ্য জানান। তিনি বলেন, ড. ইউনূস রোম সফরের সময় খাদ্য নিরাপত্তা, বৈশ্বিক সহযোগিতা এবং উন্নয়নমূলক পদক্ষেপ নিয়ে আলোচনায় অংশ নেবেন।
উপদেষ্টা পরিষদের বৈঠকের প্রসঙ্গে শফিকুল আলম বলেন, প্রধান উপদেষ্টা বার্তা দিয়েছেন যে, নতুন বাংলাদেশ গড়ে তুলতে হলে পরনির্ভরতা থেকে বেরিয়ে এসে স্বনির্ভর হতে হবে। দেশের বর্তমান পরিস্থিতি থেকে উন্নয়নের উপায় বের করার জন্য বৈজ্ঞানিক ও কৌশলগত সিদ্ধান্ত গ্রহণ অপরিহার্য।
এছাড়া তিনি বলেন, ভিসা জটিলতা দূরীকরণের জন্য পররাষ্ট্র মন্ত্রণালয় কার্যকর পদক্ষেপ গ্রহণ করছে। এছাড়া দেশের শিক্ষাব্যবস্থার সমন্বয় প্রয়োজন; দেশে অনেক বিবিএ গ্র্যাজুয়েট তৈরি হলেও চাকরির বাজারে তাদের চাহিদা সীমিত। তাই বিজ্ঞানভিত্তিক শিক্ষায় আরও জোর দেওয়া জরুরি।
ড. ইউনূসের এই রোম সফরকে বাংলাদেশের জন্য বৈশ্বিক দৃষ্টিতে শিক্ষার ও খাদ্য নিরাপত্তার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।
কেএমএ
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- ফের কমল স্বর্ণের দাম, ভরিতে ৭১১৫ টাকা
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের জন্য বড় সুখবর
- আজকের খেলার সময়সূচি (৩১ আগস্ট)
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত