ঢাকা, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩
বৌদ্ধ উৎসবে হামলা: মিয়ানমারে নি’হত অন্তত ২৪
আন্তর্জাতিক ডেস্ক:মিয়ানমারের মধ্যাঞ্চলে অনুষ্ঠিত একটি বৌদ্ধ উৎসবকে লক্ষ্য করে প্যারাগ্লাইডার থেকে বোমা নিক্ষেপের ঘটনায় অন্তত ২৪ জন প্রাণ হারিয়েছেন, আহত হয়েছেন আরও ৪৭ জন। স্থানীয়রা জানিয়েছেন, উৎসব চলাকালীন অনুষ্ঠানস্থলে দুটি বিস্ফোরক ফেলা হয়। এই হামলা জাতীয় এবং আন্তর্জাতিক সম্প্রদায়ে তীব্র উদ্বেগ সৃষ্টি করেছে।
নির্বাসিত ন্যাশনাল ইউনিটি সরকারের এক মুখপাত্র জানিয়েছেন, আহত ও নিহতদের মধ্যে সাধারণ নাগরিক এবং উৎসবে অংশ নেওয়া শিশু ও বৃদ্ধও রয়েছেন। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল ও স্থানীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, মিয়ানমারের সাগাইং অঞ্চলে এই হামলার মাধ্যমে সেনাবাহিনী বেসামরিকদের ওপর সরাসরি আঘাত হেনেছে।
অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের মিয়ানমার বিষয়ক গবেষক জো ফ্রিম্যান বলেন, ২০২১ সালের সেনা অভ্যুত্থানের পর থেকে চলমান সহিংসতার এটাই সাম্প্রতিক উদাহরণ। নির্বাচনের আগে সেনারা তাদের ক্ষমতা দৃঢ় করতে আরও নির্মম কৌশল গ্রহণ করছে।
স্থানীয় সংবাদমাধ্যম দ্য ইররাওয়াডি জানিয়েছে, চাউং-উ এলাকায় রাত ৮টা এবং ১১টার সময় দুটি হামলায় ২০ থেকে ৩২ জন নিহত হয়েছেন। জাতিসংঘ মানবাধিকার কার্যালয় বলেছে, প্যারাগ্লাইডার ব্যবহার করে বেসামরিক এলাকায় গোলাবর্ষণ মিয়ানমার সেনাবাহিনীর পরিচিত কৌশল।
২০২১ সালের সামরিক অভ্যুত্থানের পর থেকে দেশটি ভয়াবহ গৃহযুদ্ধে নিমজ্জিত। সেনা, জাতিগত সশস্ত্র গোষ্ঠী এবং বিরোধী সংগঠনগুলোর সংঘাতে এখন পর্যন্ত ৭৫ হাজারের বেশি মানুষ নিহত ও ৩০ লাখের বেশি বাস্তুচ্যুত হয়েছে। সেনাবাহিনী দেশটির মাত্র ২০ শতাংশ অঞ্চল নিয়ন্ত্রণ করছে, বাকি অংশে বিভাজন ও সংঘাত অব্যাহত।
কেএমএ
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- মেসির ১০ নম্বর জার্সি কি অবসর নিতে পারবে?
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক