ঢাকা, রবিবার, ১৫ মার্চ ২০২৬, ৩০ ফাল্গুন ১৪৩২
গাজায় যুদ্ধবিরতির জন্য হামাসের ৬টি শর্ত
আন্তর্জাতিক ডেস্ক: গাজা যুদ্ধ বন্ধে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রম্পের শান্তি পরিকল্পনা অনুযায়ী মিসরে অনানুষ্ঠানিক আলোচনায় বসেছে ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস এবং ইসরায়েলের প্রতিনিধিরা। আলোচনায় হামাস যুদ্ধবিরতির জন্য তাদের ৬টি মূল শর্ত তুলে ধরেছে।
মঙ্গলবার (৭ অক্টোবর) হামাসের মুখপাত্র ফাওজি বারহোম এক বিবৃতিতে জানান, তাদের প্রতিনিধিরা মিসরে ‘সব বাধা অতিক্রম’ করে একটি চুক্তিতে পৌঁছানোর চেষ্টা করছেন, যা গাজার জনগণের আকাঙ্ক্ষা পূরণ করবে।
হামাসের ৬টি প্রধান শর্ত হলো—১. স্থায়ী এবং পূর্ণ যুদ্ধবিরতি কার্যকর করা।২. গাজা উপত্যকার সব জায়গা থেকে ইসরায়েলি সেনাদের সম্পূর্ণ প্রত্যাহার।৩. কোনো বাধা ছাড়াই গাজায় ত্রাণ পৌঁছানো।৪. বাস্তুচ্যুত সাধারণ গাজাবাসীকে তাদের নিজ গৃহে ফিরিয়ে দেওয়া।৫. ফিলিস্তিনি জাতীয় টেকনোক্র্যাট সংস্থার তত্ত্বাবধানে গাজা পুনর্গঠন কার্যক্রম শুরু করা।৬. ন্যায্য বন্দি বিনিময় চুক্তি সম্পন্ন করা।
এছাড়া ফাওজি বারহোম অভিযোগ করেন, ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু যুদ্ধবিরতির সম্ভাবনা ‘আটকানো ও ব্যর্থ’ করার চেষ্টা করছেন, যা পূর্ববর্তী আলোচনায়ও ইচ্ছাকৃতভাবে করা হয়েছিল। তিনি বলেন, বর্বর সামরিক হামলা ও যুক্তরাষ্ট্রের সীমাহীন সমর্থনের পরেও ইসরায়েল গাজায় জয়ের ভুয়া ভাবমূর্তি তৈরি করতে পারেনি, পারবেও না।
প্রসঙ্গত, ট্রাম্পের গাজা যুদ্ধ সমাপ্তির প্রস্তাবের আলোকে মিসরীয় মধ্যস্থতাকারীদের মাধ্যমে হামাস ও ইসরায়েল পরোক্ষ আলোচনায় অংশগ্রহণ করছে। শারম এল-শেইখে সোমবার লোহিত সাগরের অবকাশযাপন কেন্দ্রের আলোচনায় আটক ও বন্দীদের মুক্তি এবং মাঠপর্যায়ের পরিস্থিতি তৈরি নিয়ে আলোচনা হয়েছে।
কেএমএ
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: সরাসরি Live দেখুন এখানে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ১ম ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম উজবেকিস্তান ম্যাচ: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- জানা গেল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঈদের ছুটির সময়সূচি
- সোমবার থেকে সকল বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা
- আগামীর বাংলাদেশে সহিংসতা নয়, বরং শান্তির রাজনীতি চায় যুবসমাজ
- বাংলাদেশ বনাম পাকিস্তান: খেলাটি সরাসরি দেখুন
- ক্ষেপণাস্ত্র হা'মলায় নেতানিয়াহুর মৃত্যু, দাবি ইরানি গণমাধ্যমের
- মাদরাসা শিক্ষকদের ঈদ বোনাসের চেক ছাড়
- বাংলাদেশকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উজবেকিস্তান
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘটনা মব নয়, নির্ধারিত ক্রাইম: স্বরাষ্ট্রমন্ত্রী
- অবশেষে হাদি হ'ত্যার প্রধান আসামী ফয়সাল করিম গ্রেপ্তার
- ব্যবসায়িক সাফল্যে নতুন রেকর্ড গড়ল লাফার্জহোলসিম বাংলাদেশ
- জ্বালানি সংকটের আতঙ্কে শেয়ারবাজারে বড় ধস